Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

জুলফিকার তালুকদারের বাড়িতে নিক্সন চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:44:33 am, Wednesday, 20 December 2023
  • 790 বার পড়া হয়েছে

জুলফিকার তালুকদারের বাড়িতে নিক্সন চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত।। 

শিমুল তালুকদার
 সদরপুর থেকে।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জুলফিকার আলি তালুকদারের বাড়িতে ১৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর – ৪  -সদরপুর- ভাঙ্গা- চরভদ্রাসন-  আসনের জনগনের মনোনিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। আলহাজ্ব মোঃ জুলফিকার আলি তালুকদারের সভাপতিত্বে এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইনজামাম-উল- হক মিঠুর সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর  উপজেলা পরিষদ  চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ বিল্লাল হোসেন ফকির। উঠান বৈঠকে অন্নান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ইকলাস আলী ফকির, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, যুবলীগ নেতা অ্যাডভোকেট শায়েদিদ গামাল লিপু সহ কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্থরের হাজার হাজার জনসাধারণ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ। নির্বাচনী  উঠান বৈঠকে বক্তব্য রাখেন  সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান,  এ্যডভোকেট শায়েদিদ গামাল লিপু, আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ফকির। সভাপতির বক্তব্যে আলহাজ্ব জুলফিকার আলি তালুকদার উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সকল সম্প্রদায় সকল পেষার মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই।  আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তিতে বসবাস করতে চাই। কোন রকম দাঙ্গা হাঙ্গামা, রক্তারক্তি, ঢাল শরকির মারামারি আমরা চাইনা। আমরা এলাকায় উন্নয়ন চাই। তিনি আরো বলেন ৫ বছর পর একবার নির্বাচন। যাকে আমাদের পছন্দ তাকে আমরা ভোট দেব। যার দ্বারা উন্নয়ন হবে তাকেই আমরা ভোট দিব। নিক্সন চৌধুরী এম,পি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ ডিসেম্বর ঈগল প্রতিকে ভোট দিয়ে নিক্সন চৌধুকে জয়ক্ত করার আহবান জানান। তখন উপস্থিত হাজার হাজার জনগণ ঈগল মার্কার শ্লোগান দিয়ে   নিক্সন চৌধুরীর কে ভোট দেওয়ার  আগ্রহ প্রকাশ করেন। 
প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, সদরপুর চরভদ্রাসন ও ভাঙ্গা থানার জনগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে পর পর দুইবার এম,পি নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি আবারো আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। তিনি কৃষ্ণপুর ইউনিয়নের জনসাধারণের উদ্দেশ্যে বলেন দীর্ঘদিন যাবত এই কৃষ্ণপুর ইউনিয়ন নগরকান্দা উপজেলার সাথে সংযুক্ত থাকার কারনে আমি আপনাদের সেবা করতে পারিনি। এখন এই ইউনিয়নটি ফরিদপুর ৪ আসনের সাথে যুক্ত হওয়ার কারনে আমি এই কৃষ্ণপুর ইউনিয়ন বাসীর সেবা করার জন্য সুযোগ পেয়েছি। তিনি বলেন যদি আমি আপনাদের মন জয় করে থাকি তবে আমি আবারো আপনাদের ভোট চাই। আপনাদের ভালোবাসা চাই। আমাদের মতো নেতাদের কাছে ভোট নেই, ভোট আপনাদের কাছে। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে ভোট দেন ভালোবাসা দেন আমি আপনাদের উন্নয়ন উপহার দেব। তিনি আরো বলেন, আমি কথা দিচ্ছি আমি এম,পি নির্বাচিত হলে এই কৃষ্ণপুর ইউনিয়ন থেকে সকল প্রকার সন্ত্রাস উৎখাত করবো ইনসাল্লাহ। 
তখন উপস্থিত হাজার হাজার জনসাধারণ করতালির মাধ্যমে ঈগল মার্কার শ্লোগান দিয়ে নিক্সন চৌধুরীকে সমর্থন জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

জুলফিকার তালুকদারের বাড়িতে নিক্সন চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত।। 

আপডেট সময় : 08:44:33 am, Wednesday, 20 December 2023