Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরি করতে চায় প্রতিবন্ধী সিয়াম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:27:23 am, Thursday, 31 August 2023
  • 302 বার পড়া হয়েছে

গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরি করতে চায় প্রতিবন্ধী সিয়াম।।

স্টাফ রিপোর্টার ভোলা।।

গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরিতে করতে চায়
তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির পুকুর পাড় এলাকার মোতুরুন বেপারী বাড়ির হতদরিদ্র গার্মেন্টসকর্মী শাহজাহানের ছেলে শারীরিক প্রতিবন্ধী সিয়াম। প্রতিবন্ধী ও দারিদ্রতা কোন কিছুতেই যেন হার মানাতে পারেনি শারীরিক প্রতিবন্ধী সিয়ামকে। মায়ের কাঁধে ভর দিয়েই মায়ের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় শারীরিক প্রতিবন্ধী আর দারিদ্রতাকে পিছনে ফেলে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে দিনের পর দিন কষ্ট করে চালিয়ে যাচ্ছেন তার লেখাপড়া। চোখে মুখে একটাই স্বপ্ন যে করেই হোক গ্রাজুয়েশন অর্জন করতে হবে, ঢুকতে হবে সরকারি চাকরিতে। তিল তিল করে জমানো নিজের দীর্ঘদিনের কত শত স্বপ্ন,পূরণের সাথে সাথে পূরণ করতে হবে বাবা-মার দেখা অপূরণীয় হাজারো স্বপ্ন,বড় ছেলে হিসেবে নিতে হবে সংসারের সব দায়-দায়িত্ব।

অধরা সেই স্বপ্নগুলোকে মনের গহীনে জমা করে অধম্য ইচ্ছা শক্তি নিয়ে মায়ের কাঁধে ভর করে ইতোমধ্যে সিয়াম ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে সে ধলীগৌরনগর ডিগ্রি কলেজ থেকে বিএমটি কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন। সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায,এখনও সিয়াম প্রতিদিন প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে ক্রাচ আর মায়ের হাতে ভর করে পরীক্ষা দিতে আসছেন উপজেলা সদরের লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। হাঁটি হাঁটি পা-পা করে সিয়াম কিন্তু তার অবিশ লক্ষ্যে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ক্রাচ এবং মায়ের হাতে ভর করে। বলছিলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মোঃসিয়াম তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝির পুকুর পাড়ের বেপারী বাড়ির শাহজাহান- নাসিমা দম্পত্তির মোট তিন ছেলে-মেয়ের ভেতর বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী সিয়ামের কথা। যে কি-না জন্মের পর থেকে ঠিকমত হাঁটতে পারেন না। চলাফেরার ভরসা ক্রাচ আর মায়ের হাত। শারীরিক প্রতিবন্ধী হয়েও যেন অদম্য সিয়াম সমাজের অন্যান্যদের মতো নেমে গেছেন জীবন যুদ্ধে । আর তাই জীবন যুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে এখনো প্রতিদিন ক্রাচ আর মায়ের হাতে ভর করে এইচএসসি সমমানের বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনলজি (বিএমটি) কোর্সের প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করছেন তিনি।

৩১ আগষ্ট সরেজমিনে গিয়ে তার সাথে আলাপ করলে সে জানান, আমি ঠিকমতো চলতে পারি না। তবুও প্রাথমিক থেকে শুরু করে এ পর্যন্ত পড়ালেখা করছি। এর জন্য সব সময় আমার সৃষ্টিকর্তা ও আমার পরিবার আমাকে সহযোগিতা করছে। মা আমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন। কোথায়ও যেতে হলে মা-ই আমার সঙ্গে যান। আমার স্বপ্ন গ্রাজুয়েশন শেষ করে একটি সরকারি চাকরি করার। আল্লাহ সহায় থাকলে অদম্য ইচ্ছা শক্তি দিয়ে আজ অথবা কাল আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো এবং সরকারি চাকরি করে মুছে দেবো পরিবারের অতীতের দুঃখ কষ্টের সকল গ্লানি আর দূর করবো পরিবারের অস্বচ্ছলতা। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার দাবি, আমি গ্রাজুয়েশন শেষ করলে সরকার যেন আমাকে একটা চাকরি দেয়।

প্রতিবন্ধী শিক্ষার্থী সিয়ামের মা মোসা. নাছিমা বেগম বলেন, সিয়ামসহ আমার মোট ৩ সন্তান। এর মধ্যে ছেলে একজন, মেয়ে দুইজন। ছেলে সিয়াম জন্ম থেকেই প্রতিবন্ধী। দুই মেয়ের মধ্যে এক মেয়েও প্রতিবন্ধী। ওই মেয়ে একটুও চলাফেরা করতে পারে না। তবে ছেলে সিয়ামকে হাত ধরে সহযোগিতা করলে কিছুটা চলতে পারে। তবে বেশি হাঁটতে পারে না। তাই মাঝে মধ্যে কোলেও নিতে হয়। সিয়ামের পড়ালেখা এই পর্যন্ত চলাতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার কষ্ট হলেও ছেলেটার স্বপ্ন পূরণের জন্য সব সময় তাকে অনুপ্রেরণা দিচ্ছি। আমি চাই, প্রতিবন্ধী হয়েও আমার ছেলে মানুষের মতো মানুষ হোক।

সিয়ামের বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান ধলীগৌরনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকবর হোসেন জানান, সিয়াম একজন মেধাবী শিক্ষার্থী। তার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। সরকারি-বেসরকারিভাবেও যদি সিয়ামের পরিবারকে সহযোগিতা করা হয়, তাহলে সে সহজে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবে।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আমরা দেখি অনেক সুস্থ-সবল ছেলে মেয়েরাও খুব বেশি পড়ালেখা করছে না। তবে শিক্ষার্থী সিয়াম প্রতিবন্ধী হয়েও পড়ালেখা চালিয়ে যাচ্ছে। আমি তার উচ্চশিক্ষার জন্য সফলতা কামনা করছি। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সরকারি যে সুযোগ-সুবিধা রয়েছে সিয়ামকে তার সবকিছুই দেওয়া হচ্ছে। সিয়ামের পড়ালেখা চালিয়ে যেতে যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তা ইতোমধ্যে প্রদান করেছি এবং সামনেও করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

গ্রাজুয়েশন শেষ করে সরকারি চাকরি করতে চায় প্রতিবন্ধী সিয়াম।।

আপডেট সময় : 11:27:23 am, Thursday, 31 August 2023