Dhaka , Friday, 5 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হলেন ড. মুহিবুল্লাহ শাহিন গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড ২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদকাসক্ত অবস্থায় মেডিকেলে ভাঙচুর  কাব্যর

  • Reporter Name
  • আপডেট সময় : 12:48:13 pm, Tuesday, 11 July 2023
  • 329 বার পড়া হয়েছে

মাদকাসক্ত অবস্থায় মেডিকেলে ভাঙচুর  কাব্যর

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রের জরুরী বিভাগে ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টায় এম্বুলেন্স দিতে দেরি হওয়ায় মাদকাসক্ত অবস্থায় এ ভাংচুর করেন পূর্বে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হওয়া ছাত্রলীগ কর্মী রেজওয়ান সিদ্দিকী কাব্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে মাদকাসক্ত অবস্থায় এম্বুলেন্সে করে মেডিকেলে আসেন তিনি। এসময় দেয়ালে লাথি দেয়া সহ বিভিন্ন অস্বাভাবিক আচরণ করতে থাকেন। বুকে ব্যাথার কথা বলে চিকিৎসা গ্রহণ করতে চাইলে কর্ত্যবরত চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান মিল্টন তাকে ইনজেকশন দেন৷ ইনজেকশন দেওয়ার পর তিনি সেখানেই বসে থাকেন এবং তাকে এম্বুলেন্সে করে কুষ্টিয়া পাঠানোর জন্য ডাক্তারের সাথে জোরজুরি করতে থাকেন। কিন্তু প্রক্টরিয়াল বডি অনুমতি না দেওয়ায় এম্বুলেন্স দিতে না চাইলে ডাক্তারের সাথে বাকবিতন্ডা শুরু করেন তিনি। এছাড়া এম্বুলেন্স ড্রাইভারের শার্টের কলার ধরে মারধরও করেন। এরপরও এম্বুলেন্স না দিলে তার সাথে থাকা আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান ও সালমান আজিজসহ মেডিকেলের জরুরি বিভাগে ভাংচুর শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডাক্তার তাকে ডাক্তার তাকে কুষ্টিয়া পাঠানোর সিদ্ধান্ত নেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী প্যাথলজি চিকিৎসক জাহাঙ্গীর বলেন, ‘তিনি মেডিকেলে এসেই দেয়ালে লাথি দেয়া ও অস্বাভাবিক আচরণ করতে থাকেন। অসুস্থতার জন্য তাকে ইনজেকশন দেয়া হয়। পরে তিনি কর্তব্যরত ডাক্তারকে কুষ্টিয়া পাঠাতে জোর করেন। এতে একটু সময় লাগায় তিনি ভাংচুর করতে থাকেন।’

এম্বুলেন্স ড্রাইভার মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘আমাকে সে (কাব্য) ফোন দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে এবং পরিচয় জানতে চাইলে হুমকি দিতে থাকে। পরে খোঁজাখুঁজি করে তাকে ক্যাম্পাসের বাইরে বিএম ছাত্রাবাসের পাশে ঘাসের উপর পড়ে থাকা অবস্থায় পাই। সেখান মেডিকেলে নিয়ে আসার পর ডাক্তার তাকে ইঞ্জেকশন দেন। এর একটু পরই তিনি এম্বুলেন্সে নিয়ে কুষ্টিয়া যেতে চান। কিন্ত প্রক্টরিয়াল বডি অনুমতি না দেয়ায় আমি গাড়ি দিতে রাজি না হলে আমাকে শার্টের কলার ধরে মারধর করে।’

চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘সকালে এসে জরুরি বিভাগের চেয়ার টেবিলগুলো ভাংচুর অবস্থায় পেয়েছি। পরে যোগাযোগ করে দ্রুত প্রশাসনকে জানিয়েছি। গতকাল রাতের ঘটনায় কর্তব্যরত ডাক্তারসহ যারা দায়িত্বে ছিলেন তাদের বক্তব্য নিয়ে একটি লিখিত অভিযোগ দিবো। তাছাড়া এখন পুলিশ তদন্ত করছে এবং এর একটি সুষ্ঠু বিচার আমি দাবি করছি।’

এদিকে প্রশাসনকে অবহিত করার পর উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এসময় তারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, ভাংচুরকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিনতাই, দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া ও সাংবাদিকদের হুমকি দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন তিনি৷ সংশ্লিষ্ট ঘটনায় তার নামে একটি মামলাও রয়েছে। সিকিউরিটি ইনচার্জ আব্দুস সালাম সেলিমের সাথে খারাপ আচরণ ও গলায় ছুরি ধরার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি ক্যাম্পাসে মাদক সরবরাহের সাথেও জড়িত বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর

মাদকাসক্ত অবস্থায় মেডিকেলে ভাঙচুর  কাব্যর

আপডেট সময় : 12:48:13 pm, Tuesday, 11 July 2023