Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

ভোলায় হ্যান্ড পেইন্টিং করে স্বনির্ভর নারী উদ্যোক্তা- প্রমিতা এনি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:13:40 am, Monday, 10 July 2023
  • 241 বার পড়া হয়েছে

ভোলায় হ্যান্ড পেইন্টিং করে স্বনির্ভর নারী উদ্যোক্তা- প্রমিতা এনি

স্টাফ রিপোর্টার 

 ভোলা।।

ভোলায় হ্যান্ড পেইন্টিং করেই স্বনির্ভর নারী উদ্যোক্তা প্রমিতা এনি। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের নারী উদ্যেক্তা প্রমিতা এনি হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছেন।

জানা যায়, সংসারের কাজের ফাঁকে- ফাঁকে ঘরে বসে তৈরি পোশাকে নিপুঁণ হাতে অনুপম চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন নান্দনিকতার ছোঁয়া। একজন উদ্যোক্তা হিসেবে নিজের তৈরিকৃত পণ্য অনলাইন ও অফলাইনে বিক্রি করে মাসে আয় করছেন কয়েক হাজার টাকা।
নিরলস পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন উৎপলাক্ষী বাই ইউএন্ডপি নামের নিজের এই ব্যবসা প্রতিষ্ঠান। এক সময়ে অনেক কষ্ট করা, স্বামী হারা নারী প্রমিতা এখন এক ছেলে ও মেয়ে নিয়ে অতীতের তুলনায় অনেক ভালো আছেন। স্বামী হারানোর পর তার সংসারে একসময় নেমে এসেছিল ঘুটঘুটে অন্ধকার। নিজের এই কাজে অনেকটা সফলতা লাভ করে অতীতের তুলনায় তেমনই কোন কষ্ট নেই তার এক ছেলে এক মেয়ের সংসারে।

ইতোমধ্যে প্রমিতার পেইন্ট করা শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, বেডশিট, কুশন কাভারসহ বিভিন্ন পণ্যের বেশ চাহিদা তৈরি হয়েছে। ক্রেতাদের অর্ডার করা পছন্দ অনুয়ায়ী নানা ডিজাইনের পোশাক পেইন্ট করে সরবরাহ করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে। তাই আগামীতে আরো বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করে একজন সফল উদ্যেক্তা হওয়ার স্বপ্ন দেখেন কর্মঠ নারী প্রমিতা এনি।

আলাপকালে সংগ্রামী এই নারী উদ্যোক্তা বলেন, ইানিংকালে তার কার্যক্রম বেশ ভালো চলছে। অনেকেই তার কাছ থেকে আগাম ডিজাইন দিয়ে পেইনটিং করিয়ে থাকেন। সম্প্রতি স্মার্ট নারী উদ্যেক্তা হিসেবে ৫০ হাজার টাকার সরকারি অনুদান পেয়েছেন। এছাড়া বেসরকারিভাবে পেয়েছেন আরো ২৫ হাজার টাকা। এটি তার কাজের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রমশই তার কর্ম পরিধী বৃদ্ধি পাচ্ছে।

প্রমিতা এও জানান, একসময় ব্লক-বাটিকের কাজ করতেন তিনি। তখন থেকেই রঙ-তুলির প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তিতে এই বিষয়ে আরো ধারণা নিয়ে ও ইন্টারেট থেকে তথ্য সংগ্রহ করে নিজেই রঙ-তুলির কাজ শুরু করেন। এখন যে কোন ডিজাইন দেখে সহজেই সেরকম কাজ করতে পারেন তিনি। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, কুমিল্লা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাপড় সংগ্রহ রঙ-তুলির কারুকার্যে আকর্ষণীয় করে তোলা হয়।

প্রমিতা এনি আরো বলেন, ২০২০ সালের দিকে অসুস্থ্য হয়ে তার স্মামী মৃত্যুবরণ করেন। তারপর অনেক কঠিন সময় পাড়ি দিতে হয়েছে তাকে। ২০২১ সালের প্রথম থেকে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু করেন। মূলত তখন থেকেই হ্যান্ড পেইনটিংয়ের মাধ্যমে উদ্যেক্তা হওয়ার পথে যাত্রা শুরু করেন। শুরুটা কঠিন হলেও এখন অনেকটাই সফলতা পেয়েছেন। এখন তার ছেলে-মেয়ে নিয়মিত স্কুলে যায়। পণ্য ক্রয় করতে অনলাইনের পাশাপাশি অনেকেই তার বাড়িতে এসে ভিড় করে বলে জানান তিনি।

প্রমিতার প্রতিবেশী বাসন্তি মজুমদার ও স্বস্তি মজুমদার বলেন, প্রমিতার হাতের কাজের মান অনেক উন্নত ও রুচিশীল। তাকে দেখে এলাকার অনেক নারীই এখন এই পেশায় আগ্রহী হয়ে উঠছেন। আমরা তাকে সব ধরণের সহায়তা করে আসছি।
প্রমিতার এনির এমন উদ্যোগকে স্বাগত জনিয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, প্রমিতা যে কাজ করছেন তা অনান্য নারীদের জন্য একটা দৃষ্টান্ত। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বি হয়েছেন তেমনি অন্যদেরও অনুপ্রেরণা যোগাচ্ছেন। এমন উদ্যোগ অনান্য নারীদের মধ্যে ছড়িয়ে পড়লে নারীরা আরো বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে। –

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

ভোলায় হ্যান্ড পেইন্টিং করে স্বনির্ভর নারী উদ্যোক্তা- প্রমিতা এনি

আপডেট সময় : 10:13:40 am, Monday, 10 July 2023