
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফে শাহপরীরদ্বীপ থেকে দুই মাদক কারবারি আটক হয়েছে। তাদের নিকট থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার মিয়ানমার সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড- বিসিজি’র একটি দল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্বজোন, টেকনাফের একটি দল মিয়ানমার-টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া থেকে দু’জন মাদক কারবারিকে আটক করে। এদের নিকট থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পূর্বজোনের জোনাল কমান্ডার লে. এসএম তাহসিন রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন- ‘দুজন চোরাকারবারি নৌকাযোগে মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করে নিয়ে আসছিলো’।
আটক মাদক কারবারি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই মিডিয়া কর্মকর্তা

























