
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের ২০২৩-২৪ সেশনের কার্যকরি পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান- প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উখিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব।
এসময় তিনি বলেন- ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে উখিয়া প্রেসক্লাবের সদস্যদের কর্মতৎপরতা প্রশংসনীয়’।
ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির সুনিপুণ অগ্রযাত্রা প্রত্যাশা করেন তিনি।
গেল ২০ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ নেন, নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহসভাপতি সাইফুর রহীম শাহীন, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক শফিউল শাহীন, নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ, নুরুল হক খান, আমানুল হক বাবুল ও মাওলানা নুরুল হক ।
এসময় নির্বাচন কমিশনার এএইচ সেলিম উল্লাহ, আবদুল্লাহ আল আজিজসহ উখিয়া প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























