Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরে ভিড়ছে না বড়৷ জাহাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:44:29 pm, Monday, 12 December 2022
  • 230 বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরে ভিড়ছে না বড়৷ জাহাজ

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের বঘাবাড়ীবন্দরে নব্য সংকটের কারণে ভিড়তে পারছে না পন্যবাহী বড় জাহাজ। ফলে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন বন্দরের পাঁচ শতাধিক শ্রমিক।
জানা যায়, চট্টগ্রাম, খুলনা ও মোংলাসহ দেশের বিভিন্ন নৌ বন্দর থেকে সার, কয়লা, সিমেন্ট ও তেলসহ বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিনই জাহাজে বন্দরে আসে। তবে শুষ্ক মৌসুমের শুরু থেকেই নদীতে পানি কমতে থাকায় বড় জাহাজ চলাচল কমতে থাকে। বড় জাহাজ চলাচলে ১০-১৫ ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও এখন পানি আছে ৫-৮ ফুট। তাই দুই সপ্তাহ ধরে বন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া বলেন, পানি কমে যাওয়ায় নদীতে অনেক ডুবোচর জেগে উঠেছে। ফলে পূর্ণলোডে পণ্যবাহী জাহাজ বন্দরে আসতে পারছে না। এতে বন্দরের প্রায় ৫ শতাধিক শ্রমিক প্রায় দুই সপ্তাহ ধরে বেকার হয়ে পড়েছে। এ সমস্যা সমাধানে নদী ড্রেজিং করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নৌবন্দরের শ্রমিক প্রতিনিধি আবুল সরকার বলেন, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় জাহাজ আটকে যাওয়ায় লাইটারেজ জাহাজ ও কার্গোতে করে বন্দরে পণ্য আনতে হচ্ছে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ী ও ঘাট ইজারাদারদের। আর বন্দরে বড় জাহাজ ভিড়তে না পারায় বেকার হয়ে পড়ছে শ্রমিকরা। উত্তরবঙ্গের ১৬ জেলার সার, চাল, গমসহ বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় এই বন্দর দিয়ে। এছাড়া পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি জ্বালানি তেলের ডিপোও রয়েছে এই বন্দরে।

বাঘাবাড়ী বন্দরের শ্রমিক মিনহাজুল ইসলাম, বেলাল হোসেন ও জাহাঙ্গীর আলম বলেন, গত ৪০ বছরেও এ বন্দর জাহাজ শূন্য হয়নি। কিন্তু দুই সপ্তাহ ধরে ডুবোচর ও নাব্য সংকটের কারণে জাহাজ আসতে না পারায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি আমরা।

বাঘাবাড়ী বন্দরের বাফার গুদামের কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪ বাফার গুদামে ইরি-বোরো আবাদের জন্য আপদকালীন সার মজুত রয়েছে। ফলে এ সমস্যায় সার সংকটের কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক আসাদুজ্জামান বলেন, বাঘাবাড়ী দ্বিতীয় শ্রেণির বন্দর। বন্দরটিকে প্রথম শ্রেণিতে রূপান্তরের চেষ্টা চলছে। এটি হলেই এ সমস্যা আর থাকবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরে ভিড়ছে না বড়৷ জাহাজ

আপডেট সময় : 05:44:29 pm, Monday, 12 December 2022