Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফি মওকুফের দাবীতে বিএম কলেজ শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:44:30 pm, Thursday, 10 November 2022
  • 211 বার পড়া হয়েছে

ফি মওকুফের দাবীতে বিএম কলেজ শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল ব্যুরো ॥

দ্বিতীয় বর্ষের মওকুফকৃত ৬০০ টাকা ফি তৃতীয় বর্ষে আদায়ের প্রতিবাদে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। এতে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে ২টা পর্যন্ত অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বিএম কলেজের সামনের সড়কে ঘণ্টাখানেক অবরোধ করে বিক্ষোভ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এসময় দাবি মেনে না নেওয়ায় কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সড়ক আটকে চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। এতে চরম দুর্ভোগে পরেন নগরবাসী। পরে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া বাস টার্মিনালে গিয়ে ওই ফি লিখিতভাবে মওকুফ করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থী বিজন সিকদার জানান, কলেজ কর্তৃপক্ষ করোনাকালীন সময়ে দ্বিতীয় বর্ষে থাকাকালে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর বিভিন্নখাতের ৬০০ টাকা মওকুফ করেন। সেই শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠে বৃহস্পতিবার ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিতে এসে জানতে পারে, ৬০০ টাকা ফি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজওয়ান জানান, টাকা দেওয়ার বিষয়টি পরীক্ষার আগের দিন রাতে ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানানো হয়। হঠাৎ করে এ অযৌক্তিক ফি দিতে না পারায় পরীক্ষার দিন চরম বিপাকে পরেছেন তারা।বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক দল কাজ করে।
দক্ষিণের ১৫টি সেতুতে চলছে যানবাহন
মনির হোসেন,বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের ১০টি আঞ্চলিক ও জেলা সংযোগ সড়কে প্রায় সাড়ে ৩১৬ কোটি টাকা ব্যায়ে ২০টি সেতু নির্মাণ শেষে খুলে দেয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় তহবিলে এসব সেতু নির্মিত হয়েছে। সোমবার গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত এসব সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এ উপলক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এক অনুষ্ঠানে বিভিন্নস্তরের মানুষ ছাড়াও ঊর্ধ্বতন সরকারী-আধাসরকারী কর্মকর্তাগনও যোগ দেন। নব নির্মিত সেতুগুলোর মধ্যে বরিশাল সড়ক জোনের আওতাধীন প্রায় ৫৫৯ মিটার দীর্ঘ ১৪টি সেতু নির্মানে ব্যায় হয়েছে ৯৬ কোটি ৬৩লাখ ৬০ হাজার টাকা।
এসব সেতু নির্মানের ফলে চট্টগ্রাম-বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়ক ছাড়াও বরিশালের সাথে ঝালকাঠীর রাজাপুর কাঠালিয়া হয়ে বরগুনার পাথরঘাটা এবং লক্ষ্মীপাশা হয়ে দুমকি, টুমচর বাউফল, লেবুখালী বাউফল হয়ে গলাচিপার আমরাগাছিয়ার সড়ক যোগাযোগ অনেকটাই নির্বিঘ্ন হবে বলে বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান জানিয়েছেন।
সদ্য চালু হওয়ায় এসব সেতুর মধ্যে বরিশাল সড়ক বিভাগের আওতাধীন ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে ৪৪ মিটার দীর্ঘ কলাতলা সেতু, ৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে ৩৮ মিটার দীর্ঘ সুন্দরকাঠী সেতু, ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যায়ে ২৭ মিটার দীর্ঘ চন্দ্রমোহন সেতুও রয়েছে।এ ছাড়া ঝালকাঠী সড়ক বিভাগের আওতাধীন ৪টি, পিরোজুপর সড়ক বিভাগের ৪টি ও পাটুয়াখালী সড়ক বিভাগের ২টি সেতুও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অপরদিকে একই সাথে ২১৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন আঞ্চলিক মহাসড়কে ৫টি সেতুরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসব সেতুর মধ্যে ৩১ কোটি টাকা ব্যায়ে সেনের বাড়ী সেতু, ৬৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে গাইজার পাড়া সেতু, ৫৭ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে হরাই সেতু, ৩১ কোটি ৮৩ লাখ টাকা ব্যায়ে হুলইল সেতু ও ৩১ কোটি টাকা ব্যায়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুর রাজ্জাক সেতুগুলোও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিভিন্ন সড়ক ও মহাসড়কে এসব সেতু নির্মানের ফলে নদ-নদী নির্ভর দক্ষিণাঞ্চলের সড়ক পরিবহনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটছে। এসব সেতু যেমনি বিভিন্ন জেলার সাথে সড়ক যোগাযোগ নির্বিঘ্ন করবে, তেমনি বেশ কিছু উপজেলা থেকে পল্লী এলাকার মধ্যে দিয়ে চলে যাওয়া সড়কগুলোও জেলার সাথে সরাসরি সংযুক্ত হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

ফি মওকুফের দাবীতে বিএম কলেজ শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

আপডেট সময় : 05:44:30 pm, Thursday, 10 November 2022