Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাজীপুরে মন্ত্রীর সামনেই ভাঙচুর চালালেন পদবঞ্চিত নেতাকর্মীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:48:40 pm, Thursday, 3 November 2022
  • 224 বার পড়া হয়েছে

গাজীপুরে মন্ত্রীর সামনেই ভাঙচুর চালালেন পদবঞ্চিত নেতাকর্মীরা

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের প্রথম সম্মেলনে আংশিক কমিটি ঘোষণার পরই সভাস্থলে মন্ত্রী-এমপির সামনে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা। এ সময় শতাধিক চেয়ার ভাঙচুর ও ব্যানার তছনছ করা হয়। বুধবার বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে সভাপতি, মহানগর আওয়ামী লীগ সদস্য ফাইজুল আলম দিলীপকে সহ সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা আবুল কাশেমকে সাধারণ সম্পাদক এবং ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি শফিকুল ইসলাম শফি, আমির হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকারকে যুগ্ম সম্পাদক ঘোষণা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। এ কমিটি পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাসন থানা কমিটিতে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে সভাপতি পদের প্রার্থীরা আব্দুল বারীকে সমর্থন দিয়ে নিজেরা সরে যান। সভাপতি পদের প্রার্থিতা প্রত্যাহারকারী আবুল কাশেমকে সাধারণ সম্পাদক এবং শফিকুল ইসলাম শফি, আমির হোসেন ও রাকিব সরকারকে যুগ্ম সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়ার পরপরই একটি পক্ষ বিক্ষোভ শুরু করে। এ সময় তারা সম্মেলনস্থলে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর ও আশপাশে থাকা সম্মেলন উপলক্ষে টানানো বিভিন্ন প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিড়ে তছনছ করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপত্বি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম, মেহের আফরোজ চুমকি ও গাজীপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, নতুন ঘোষিত কমিটিতে কোনও প্রার্থী কাক্ষিত পদ না পাওয়ায় তার সমর্থিত নেতাকর্মীরা এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তারা নতুন কমিটি ঘোষণা শেষ হওয়া মাত্রই উত্তেজিত হয়ে সভাস্থলের শতাধিক চেয়ার ভাঙচুর ও তছনছ করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

গাজীপুরে মন্ত্রীর সামনেই ভাঙচুর চালালেন পদবঞ্চিত নেতাকর্মীরা

আপডেট সময় : 06:48:40 pm, Thursday, 3 November 2022