Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত। রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক করেছে বিজিবি শিকলে বাঁধা গণমাধ্যমের দিবস পালন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না:- ডা. শাহাদাত হোসেন গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল:- চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র বিবৃতি “গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়” :- মেয়র শাহাদাত চট্টগ্রামে ভয়ংকর অস্ত্র সিন্ডিকেটের জাল উন্মোচন, ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে ট্রাক উল্টে ক্ষেতের পাশে থাকা বৃদ্ধের করুণ মৃত্যু: মহাসড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন।

কুবিতে শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:55 pm, Tuesday, 1 November 2022
  • 365 বার পড়া হয়েছে
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন ও উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমন স্ব-শরীরে উপস্থিত হয়ে এই জীবনবৃত্তান্ত জমা নেন। 
এই সময় আরো উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের  সাধারন সম্পাদক খায়রুল বাশার সাকিব, পাপন মিয়াজী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত, একই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, ইলিয়াস-মাজেদ কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাদাত সায়েম, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সভাপতি অপর্ণা দেবীসহ সহ কুবির আবাসিক ৫টি হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
এ সময় পরবর্তী কমিটির জন্য নিজেদের জীবনবৃত্তান্ত জমা দেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত, একই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মো: সায়েম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিব, একই হলের সাংগঠনিক সম্পাদক  তাহারাতবির হোসেন পাপন মিয়াজী, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি অপর্ণা দেবীসহ আরো অনেকে। 
জীবন বৃত্তান্ত জমা নেয়া শেষে সাদ্দাম হোসেন বলেন, আমরা জীবন বৃত্তান্তগুলো জমা নিচ্ছি। এগুলো আমাদের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার কাছে পৌঁছে দেবো। আপনারা বিশ্বাস রাখতে পারেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ীই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষনা হবে। কোনো মাদকাসক্ত এই পদ পাবে না।
প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জীবনবৃত্তান্ত জমা দেয়ার পর 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমাই উপজেলার চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর ভাই গোলাম সারওয়ারের উপস্থিতিতে পৃথক একটি আয়োজনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি গ্রুপ তাদের সিভি জমা দিয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী, মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন শুভ সহ আরো অনেকে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা চাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচিত হোক। যারা প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের কর্মী এবং যারা মাঠে থেকে কাজ করেছে তাদের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসুক। সে লক্ষ্যে আমাদের পক্ষ থেকে ২৪ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। নতুন কমিটিতে যেন কোনভাবেই অছাত্র, নেশাগ্রস্ত বা মাদকাসক্ত কেউ না আসে, কেন্দ্রীয় নেতাদের কাছে সেই দাবি থাকবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নতুন কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করার জন্য ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই। আমাদের নেতাকর্মীরা প্রায় ১৫ জন সিভি জমা দিয়েছে। আমরা সবাই অত্যন্ত আশাবাদী যোগ্য নেতৃত্ব আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

কুবিতে শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা

আপডেট সময় : 07:32:55 pm, Tuesday, 1 November 2022