Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

সিত্রাং ঘূর্ণিঝড়ের তান্ডব – রূপগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:32 pm, Wednesday, 26 October 2022
  • 156 বার পড়া হয়েছে

সিত্রাং ঘূর্ণিঝড়ের তান্ডব - রূপগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়, ভুলতা, গোলাকান্দাইল, দাউদপুর, ভোলাবো, রূপগঞ্জ, কায়েতপাড়াসহ আশপাশের এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোপা আমন, আখ, মাসকলাই, সবজি, পেঁপে ও কলা বাগানসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকদের। তাতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া গাছ পড়ে, দেয়াল ধসে, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে, তার ছিরে, মাছের ঘের ও মৎস্য খামার ভেসে ব্যাপক ক্ষতি হয়েছে। মোবাইল ফোন টাওয়ার অচল হয়ে পড়ে। তাতে নেট দুনিয়া থেকে রূপগঞ্জ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সৃষ্টি হয় জলাবদ্ধতা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুড়াপাড়া গ্রামের ভূমিহীন বর্গাচাষী আনোয়ার হোসেনের দুই বিঘা জমির দেশীয় সাগর জাতের কলাবাগান ঘূর্ণিঝড়ে ধসে গেছে। কৃষক আনোয়ার হোসেন সাড়ে সাত ফুট দুরত্বে কলা গাছের চারা রোপন করেছিলেন। তিন শত গাছে কলা ধরেছিল। আট মাস আগে লাগানো গাছে ব্যাপক ফলন হয়েছে। আর চার মাস পরে কলা বিক্রি করতে পারতেন। তাতে আনোয়ার হোসেনের ব্যয় হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা। প্রতিটি কলার ছড়ি সাতশ’ টাকা থেকে নয়শ’ টাকা বিক্রি করতে পারতেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে তার বাগানের একটি গাছও রক্ষা পায়নি। ঘূর্ণিঝড়ে আনোয়ার হোসেনের ক্ষতি হয়েছে প্রায় আড়াই লক্ষাধিক টাকা।
কৃষক আনোয়ার হোসেন বলেন, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার । ছেলে মেয়েরা লেখাপড়া করছে। আনোয়ার হোসেন রিক্সার প্যাডেল ছেড়ে সুদের উপর দার-দেনা করে প্রশিক্ষণ নিয়ে দেশীয় জাতের সাগর জাতের কলাবাগান করেছিলেন। জমিতে ফসফেট, ম্যাগনেসিয়াম, খৈল, গোবর ও কীটনাশক প্রদান করে তার ব্যয় হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা। কিন্তু এই ঋণের টাকা কিভাবে শোধ করবেন এ প্রশ্নে বিভোর আনোয়ার হোসেন। রিক্সা চালানোর আয়ে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালিয়ে খেয়ে না খেয়ে দিন কেটেছে আনোয়ারের। উপায়ন্তর না দেখে তিনি জমি বর্গা নিয়ে কলাবাগান করেন। ঘূর্ণিঝড়ে তার পথে বসার জোগাড় হয়েছে।
উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূর বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে রূপগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাসকলাই ১ দশমিক ৫ হেক্টর, রোপা আমন ৫২ হেক্টর, সবজি ৪১ হেক্টর, কলাবাগান ৬ হেক্টর জমির ফসলসহ কৃষিখাতে মারাত্মক ভাবে ক্ষতি হয়েছে। তবে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হবে। ক্ষতির তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

সিত্রাং ঘূর্ণিঝড়ের তান্ডব – রূপগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি 

আপডেট সময় : 07:26:32 pm, Wednesday, 26 October 2022