Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ

কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা  -৩ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ঘাতক আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:19 pm, Wednesday, 19 October 2022
  • 329 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা  -৩ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ঘাতক আটক

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি এলাকায় বুধবার সকাল দশটায় যৌতুকলোভী স্বামী কর্তৃক বটি দিয়ে স্ত্রী মামনি আক্তার (২৪) কে জবাই করার ঘটনা ঘটেছে। পুলিশের ৩ ঘন্টার চেষ্টায় আটক হয়েছে ঘাতক স্বামী রুবেল (৩০)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে হরিণহাটি এলাকার জংসের আলীর বাড়ির ভাড়াটিয়া রুবেল হোসেন(৩০) এবং তার স্ত্রী মামনি আক্তারের মধ্যে চুলার ঘরে রান্নার সময় ঝগড়া হয়। পরে অন্যান্য ভাড়াটিয়া ডিউটিতে চলে গেলে রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘাতক রুবেল মাছ কাটার বটি দিয়ে মামনি আক্তারের হাতে এবং গলায় কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে জবাই করে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় মামনি ডাক চিৎকার করলেও ওই বাসার সকল ভাড়াটিয়া ডিউটিতে থাকায় কেউ এগিয়ে আসেনি। জবাই করার পরে ঘাতক রুবেল তার শ্বশুরকে মোবাইল ফোনে জানায় যে, সে মামনিকে জবাই করেছে। ঘটনা কালিয়াকৈর থানা পুলিশকে জানালে পুলিশ এসে রুবেলকে দরজা খুলতে বলে। এ সময় রুবেল জানায় যে, সে তার স্ত্রীকে হত্যা করেছে । সে দরজা খুলতে অস্বীকৃতি জানায়। পুলিশ ঘরের সিলিংয়ের উপর দিয়ে ঢোকার চেষ্টা করলে সে নিজের গলায় বটি ধরে আত্নহত্যার চেষ্টা করে। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসময় কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। আড়াই ঘন্টা চেষ্টার পরও সে ঘরের দরজা খুলতে অস্বীকার করে। এসময় সে জানায় মিডিয়ার লোকজন আসলে ঘরের দরজা খুলবে। পরে সাংবাদিকরা এসে তাকে দরজা খোলার অনুরোধ করলেও সে দরজা খোলেনি। এরপর কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান এসে তাকে দরজা খোলার অনুরোধ জানান। সে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানায় যে, সে ইয়াবা এবং গাঁজা সেবন করলেও নেশাখোর নয়। বারবার তাগিদ দেওয়ার পরে প্রায় তিন ঘন্টা পরে বেলা বারটার দিকে সে দরজা খুলে দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘাতক রুবেলের বোনের স্বামী গার্মেন্টস কর্মী শাহারুল ইষলাম জানায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের শামছুল হকের মেয়ে মামনি আক্তার (২৪) এর সাথে তার মামাতো ভাই একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রুবেল হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। রুবেলের যৌতুকলোভী বাবা মা বিষয়টি সহজে মেনে নিতে না পারায় পরে পার্শ্ববর্তি পলাশবাড়ি উপজেলায় রুবেলকে আরেকটি বিয়ে করায়। প্রথম স্ত্রীর আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর চাপে রুবেল দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলে তার বাবা রুবেলের নামে মামলা দায়ের করে। রুবেল তার প্রথম স্ত্রী মামনিকে নিয়ে কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় এসে দুজনই পোষাক কারখানায় চাকুরী নেয়। মামনি এ্যাপেক্স ল্যাঞ্জারী গার্মেন্টেসে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিল। রুবেল মাদকাসক্ত হয়ে পড়ায় চাকুরী হারিয়ে বেকার হয়ে যায়। সে মাদকের টাকার জন্য প্রায়ই মামনিকে মারধর করত। বুধবার সকালেও মাদকের টাকার জন্য মামনির সাধে ঝগড়া বাধে। মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানালে সে মামনিকে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের ছোট ভাই রাশিদুল হাসান বাড়ি থেকে রওনা হয়েছে। সে বাদী হয়ে মামলা করবে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে স্ত্রীকে জবাই করে হত্যা  -৩ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ঘাতক আটক

আপডেট সময় : 06:53:19 pm, Wednesday, 19 October 2022