Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ

রাবিতে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা’র উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:20 pm, Monday, 17 October 2022
  • 181 বার পড়া হয়েছে

রাবিতে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা’র উদ্বোধন

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুইদিন ব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাঙলা ২০২২’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে এ মেলার উদ্বোধন করেন ভারতের লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ। এসময় তিনি বলেন, ‘চিহ্নের এমন আয়োজনে মনে পড়ছে রবীন্দ্রনাথের সেই গান ‘পড়বে না মোর এ চিহ্ন এই বাটে’, এই চিহ্ন না পড়া তিনি নেতিবাচক অর্থে বলেছেন। এখানে চিহ্নমেলার যে চিহ্ন সেটা ইতিবাচক অর্থে। এখানে আমরা এই মেলার মধ্য দিয়ে ভালোবাসার চিহ্ন, প্রতিবাদের চিহ্ন ও সংগ্রামের চিহ্ন রেখে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘কবি রবীন্দ্রনাথ যে কথা বলেছেন পড়বে না মোর চিহ্ন, সেটা এখানে বলা যায় প্রত্যয়ের, প্রতিজ্ঞার, প্রতিশ্রুতি, ভালোবাসার, বিপ্লবের ও অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রামের চিহ্ন। এসব চিহ্ন আমাদের মাঝে নতুন প্রাণের ও প্রেরণার সঞ্চার করুক, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগান দিক এ আশাবাদ ব্যক্ত করি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘এই মেলার মাধমে আমাদের প্রকৃতির যে ভূগোল, সেই ভূগোলকে অতিক্রম করে ভাষার ভূগোলে এক হয়েছি। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বা বলতে চাই তাদের জন্য এই মিলন মেলা এক মহাসমূদ্রে পরিণত হয়েছে। এ মিলনমেলা আমাদের আগামীর পথ দেখাবে।’

দুই দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের ১০৫ টি পত্রিকা এবং ভারতের ৬৫টি পত্রিকা অংশগ্রহণ করছে। এবারের মেলায় লিটলম্যাগ-সম্মাননা পাচ্ছে চট্টগ্রাম থেকে প্রকাশিত আলী প্রয়াসের ‘তৃতীয় চোখ’ এবং কলকাতা থেকে প্রকাশিত অমলিন্দু বিশ্বাসের ‘নৌকো’ পত্রিকাকে লিটলম্যাগ- সম্মাননা দেওয়া হবে। এবারে চিহ্ন সাহিত্যপুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার। চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা, অধ্যাপক জুলফিকার মতিন, ‘চিহ্ন’ সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

রাবিতে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা’র উদ্বোধন

আপডেট সময় : 06:32:20 pm, Monday, 17 October 2022