Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু

গাজীপুরে বিএনপির শোক র‍্যালি পন্ড ধাওয়া-পাল্টা ধাওয়া – ৪ পুলিশ সহ আহত ২০

  • Reporter Name
  • আপডেট সময় : 04:39:13 pm, Tuesday, 11 October 2022
  • 205 বার পড়া হয়েছে

গাজীপুরে বিএনপির শোক র‍্যালি পন্ড ধাওয়া-পাল্টা ধাওয়া - ৪ পুলিশ সহ আহত ২০

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির আওতায় শোক র‌্যালি বের হলে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য ও বিএনপি নেতাকমীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার বিকেলে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতা-কর্মী সূত্রে জানাযায় , দেশের বিভিন্নস্থানে বিএনপির ৫ নেতা-কর্মী নিহতের স্মরণে গাজীপুর জেলা বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও শোকর‌্যালির আয়োজন করে। বিকেল ৪টার দিকে জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মো: হেলাল উদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান পেরা প্রমুখ।

সভা শেষে বিকেল সাড়ে বিএনপির নেতা-কর্মীরা শোকর‌্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
বাধা উপেক্ষা করে র‌্যালি বের করার চেষ্টা করে পুলিশ শোকর‌্যালির ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ বিএনপি নেতা-কর্মী ও দলীয় কার্যালয় লক্ষ্য করে টিয়ার সেল, শর্টগানের গুলি ছুড়ে। এ সময় শহরের প্রধান সড়কে আতংক ছড়িয়ে পড়ে। রাজবাড়ি সড়কের দু’পাশের দোকান-পাট ও ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এ ঘটনায় ৪ পুলিশ সদস্য, বিএনপি নেতাকমীসহ অন্তত ২০ আহত হয়।

গাজীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, সভা শেষে শান্তিপূর্ণভাবে শোক র‌্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নিয়ে বেদম লাঠিচার্জ শুরু করে। পরে পুলিশ দলীয় অফিস ও নেতা-কর্মীদের লক্ষ্য করে টিয়ালসেল ও শর্টগানের গুলি ছুড়ে। এতে তাদের কালীগঞ্জ উপজেলা যুবদলকর্মী জাকির হোসেন গুলিবিদ্ধসহ কমপক্ষে নেতা-কর্মী আহত হয়। তিনি দাবি করেন, পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ বলেন, বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠান শেষ করার পরপরই সড়ক অবরোধ করে মিছিল বের করার চেষ্টা করে। এসময় জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা তাদের মিছিল না করার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে এবং ফ্ল্যাগের ও ব্যানারের লাঠিসহ বিভিন্ন লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। এতে এস আই সহ পুলিশের চার সদস্য আহত হয়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ টিয়াল শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা

গাজীপুরে বিএনপির শোক র‍্যালি পন্ড ধাওয়া-পাল্টা ধাওয়া – ৪ পুলিশ সহ আহত ২০

আপডেট সময় : 04:39:13 pm, Tuesday, 11 October 2022