Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

বঙ্গবন্ধুর ভাষ্কর্যে সম্মান প্রদর্শনের ছবি নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:47 pm, Saturday, 17 September 2022
  • 204 বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর ভাষ্কর্যে সম্মান প্রদর্শনের ছবি নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি।।

বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোজিত শেখ বাবুর তোলা আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভার পর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্ধোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন। ৩দিন ব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী ১৯ সেপ্টেম্বর ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। তাঁর দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, ত্যাগ, কারাবরণ, জীবন নাশের হুমকি সব উপেক্ষা করে তিনি বাঙ্গালিকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু তার ছাত্র জীবনে রাজনীতির শুরু থেকেই প্রজ্ঞা, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। ছাত্রজীবন থেকে তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি যে পরবর্তীতে বটবৃক্ষে পরিণত হবেন তার আলামত সেই সময় পাওয়া গিয়েছিল। এই মহান নেতাকে পৃথিবীর সব দেশে নানা ভাবে স্মরণ করা হয়। পৃথিবীর প্রায় সব দেশে জাতির পিতার বিভিন্ন কর্মকাণ্ড, বই, চিত্রপ্রদর্শনী বিভিন্ন সময় করা হয়। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়েছে’।

তিনি আরো বলেন, ‘পাঠ্যপুস্তকের পাশাপাশি আমাদের নিজেদের শেকড় সম্পর্কে জানতে হবে। যার কারণে আমারা এই স্বাধীন বাংলা পেয়েছি, যার কারণে ততকালীন পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ স্বাধীন বাংলার জন্য ঝাঁপিয়ে পড়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সেই মহান নেতা সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মধ্যে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। হেমিলনের বাঁশিওয়া যেমন বাঁশি বাজিয়ে নগরীকে ইঁদুর মুক্ত করেছিলেন তেমনি বঙ্গবন্ধু এমন এক বাঁশি বাজালেন যেই বাঁশিতে পশ্চিম পাকিস্থানি ইঁদুরেরা আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে মার খেয়ে মাথা নত করে এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। পাকিস্তানিরা বলত বাঙ্গালী ভিরু জাতি। সেই ভীরু বাঙ্গালীকে হাতে অস্ত্র তুলে পাকিস্তানি বাহিনীকে হারিয়ে দিতে যিনি তাদের মধ্যে প্রাণের সঞ্চার করেছিলেন তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির এক হৃদয় নিংড়ানো আবেগের নাম। যে নামের সাথে জড়িয়ে আছে বাঙালি জাতিসত্ত্বার উন্মেষ, বিকাশ এবং স্বাধীনতা। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি জমজ শব্দ। বঙ্গবন্ধুকে আমাদের মনে ধারণ করতে হবে। তাহলেই আমরা তার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব। বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে’।

চিত্র প্রদর্শনীতে লালন গবেষক এস. এস রুশদীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর ভাষ্কর্যে সম্মান প্রদর্শনের ছবি নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট সময় : 07:14:47 pm, Saturday, 17 September 2022