Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ – বিআইডব্লিউটিসি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:07:32 pm, Saturday, 20 August 2022
  • 196 বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ - বিআইডব্লিউটিসি

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর রাঙ্গাবালীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ফেরি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। উপকূলীয় এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

নৌপথ-নির্ভর এ দ্বীপে ফেরি চালু করার পরিকল্পনা হিসাবে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী এ উপজেলার নৌরুট পরিদর্শনে আসেন। তিনি গলাচিপা উপজেলার পানপট্টি থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়া নৌরুটের আগুনমুখা নদী ঘুরে দেখেন।

রাঙ্গাবালীর মানুষকে ফেরি চালু করার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এখানে ফেরি চালু করার। কারণ এখানে প্রচুর পরিমাণ কৃষি পণ্য উৎপাদন হয়। এখানে প্রচুর তরমুজ হচ্ছে। রয়েছে মৎস্য সম্পদ। আমাদের লক্ষ্য উপকূলীয় মানুষের যোগাযোগ সহজ করে দেওয়ার।

তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ায় সেখানকার বেশ কিছু ফেরি আমাদের হাতে আছে। অবকাঠামো থাকলে আমরা আজকেই ফেরি দিতে পারতাম। অবকাঠামোগুলো আমাদের করতে হবে। এর আগে নেভিগেশন বা নাব্য চিহ্নিত করতে হবে। এগুলো হলেই ফেরি চালু করতে পারবো। আগামী সপ্তাহে যে টিম আসবে তারাই বিষয়টি ঠিক করবে যে কবে নাগাদ এখানে ফেরি চালু হবে। ড্রেজিংয়ের কাজটি করবে বিআইডব্লিউটিএ। একটি টিম করা হয়েছে। যেখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। তারা কাজের পরিকল্পনা দিবে। তারা রিপোর্ট দেওয়ার পর আমরা কাজ শুরু করবো।

ফেরি চালুর ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখানে নাব্য সংকট রয়েছে। ড্রেজিং লাগবে। সংযোগ সড়কও করতে হবে।

এ পরিদর্শনকালে তার সঙ্গে বিআইডব্লিউটিসির পরিচালক এস এম আশিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ – বিআইডব্লিউটিসি

আপডেট সময় : 08:07:32 pm, Saturday, 20 August 2022