Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক

গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ  -পুলিশ মোতায়েন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:22:29 pm, Friday, 12 August 2022
  • 225 বার পড়া হয়েছে

গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ  -পুলিশ মোতায়েন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের শ্রীপুরে বেতন না পেয়ে কর্মবিরতি পালনের পর বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকায় মাধখলা গ্রামের নাসা হাইটেক স্টাইল লিমিটেডে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানাযায়, গত জুলাই মাসের বেতন পরিশোধে কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ ঘোষণা করেও তা পরিশোধ করেননি। সবশেষ বৃহস্পতিবার বেতন পরিশোধের তারিখ দেয় কর্তৃপক্ষ। বিকেল হয়ে আসলে তারা আংশিক অর্থাৎ মূল বেতনের ৭০ ভাগ পরিশোধের ঘোষণা দেয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।

তাসলিমা নামে এক শ্রমিক জানান, আমরা এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকি। মাস শেষে আমাদের দোকান বাকির টাকা পরিশোধ করতে হয়। কারখানা থেকে সময়মতো বেতন না পেলে বাড়িওয়ালা, দোকানদারদের পাওনা টাকা কিভাবে দিব?

এব্যাপারে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহরিয়ার জানান , কারখানার দীর্ঘ সময়ে এমন রেকর্ড নেই। আমরা মোবাইল ব্যাংকিং রকেট ও নগদে বেতন পরিশোধ করি। যারা রকেট নম্বর দিতে পারেননি তাদের শুক্রবার নগদ টাকায় বেতন পরিশোধের কথা জানানো হয়। এরই মধ্যে শ্রমিকদের মূল বেতনের ৭০ ভাগ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু তারা না মেনে নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোনায়েম হোসেন জানান , খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে আলোচনা ফলপ্রসূ হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে দাঁড়ায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩

গাজীপুরে বেতন না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ  -পুলিশ মোতায়েন

আপডেট সময় : 05:22:29 pm, Friday, 12 August 2022