Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে নিহত (১ -) আহত ৩০

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:32 pm, Sunday, 31 July 2022
  • 157 বার পড়া হয়েছে

ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে নিহত (১ -) আহত ৩০

আলী হোসেন রুবেল স্টাফ রিপোর্টে ভোলা।।

ভোলায় বিএনপির জ্বালানি তেল বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে বিএনপির ৩০ নেতাকর্মী আহত এবং ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম জেলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রের ঘোষিত কর্মসূচির পালনের জন্য সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা জেলা কার্যালয়ে জড়ো হতে থাকেন।

১১টার দিকে দলটির নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন দলটির বেশ কয়েক নেতাকর্মী। আহত হয় সাত পুলিশ কর্মকর্তাও।

তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরই আব্দুর রহিম মারা যান।

সংঘর্ষের পর সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত নই।

আলী হোসেন রুবেল ভোলা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন  

ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে নিহত (১ -) আহত ৩০

আপডেট সময় : 07:42:32 pm, Sunday, 31 July 2022