
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে চাপাইয় ইউনিয়নে আলোয়া বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে। পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বড়ইবাড়ী এলাকায় মঙ্গলবার সকালে মৎস্য অফিসের উদ্যোগে আলোয়া বিলে অভিযান চালিয়ে ৫০টি চায়না জাল ও ২০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেই অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধ এ জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্র সম্পসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ,অফিস সহকারী জুয়েল রানা, কালিয়াকৈর থানার (এসআই) আলাউদ্দিন সহ প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
মৎস্য ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, মৎস্য সপ্তাহ এলে কালিয়াকৈর উপজেলা মৎস্য বিভাগ ঢাক-ঢোল পিটিয়ে অবৈধ চায়না জাল, কারেন্ট জাল উদ্ধারে বেড় হন। জব্দকৃত লক্ষ লক্ষ টাকা মূল্যমানের কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। অথচ এ অভিযান অন্যান্য সময় দেখা যায়না। অপর ব্যবসায়ী মুসলেম উদ্দিন বলেন, খাল-বিলে অবাধে বেড় জাল দিয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন হচ্ছে। পাশাপাশি ব্যাটারি চালিত বিশেষ যন্ত্রের সাহায্যে ব্যাপক ভাবে মাছ ধরা হচ্ছে। অবৈধ কারেন্ট জালের কারখানা সীলগালা করে দেয়ার দাবি জানান।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সলিমুল্লাহ বলেন, সংশ্নিষ্ট মন্ত্রণালয়ের টার্গেট অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে। ব্যাটারি চালিত মেশিন জব্দ করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের বাজেট অপ্রতুল। প্রয়োজনীয় বাজেট বৃদ্ধির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

























