Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

মেঘনা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে হাজার জনতার প্রতিবাদ সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:56:03 pm, Saturday, 23 July 2022
  • 212 বার পড়া হয়েছে

মেঘনা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে হাজার জনতার প্রতিবাদ সভা

শরীয়তপুর জেলা প্রতিনিধি।।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ও আলাওলপুর ইউনিয়নের মেঘনা নদীর চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে দুই ইউনিয়নের কয়েক হাজার জনতা প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার(২৩ জুলাই) বিকাল ৪ টায় কোদালপুর উচ্চ বিদ্যালয় মাঠে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়ালের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনা দেওয়ানের সঞ্চালনায় স্থানীয় প্রায় ৫ হাজার জনতা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন।
জানা যায়, প্রায় ৫ বছর ধরে বিএম সাত্তার বেপারী, সুজন দেওয়ান, সুমন দেওয়ান, বাবু সরদার, উজ্জ্বল খা, সোহাগ মৃধাসহ প্রায় ৩০ জন বালু খেকো প্রতিদিন কয়েক হাজার ফিট বালু মেঘনা নদী থেকে অবৈধ ভাবে উত্তোলন করতেছে। উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান পরিচালনা করলেও পুনরায় বালু খেকো এসব ব্যবসায়ীরা বছরের পর বছর বালু উত্তোলন করে যাচ্ছে। আলাওলপুর ও কোদালপুরের মেঘনা নদী সংলগ্ন দুই পারে প্রায় ১২ হাজার জনতার বসবাস। নদী থেকে বালু উত্তোলন করায় প্রতি বছর কোদালপুর ও আলাওলপুরের প্রায় ৫শ থেকে ৬শ পরিবার নদী ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃশ্ব হয়ে যাচ্ছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে সাধারণ জনগণ ভিটে মাটি হারানোর সাথে সাথে সরকার হারাচ্ছে কোটি টাকা ভ্যাট ট্যাক্স।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, একদিকে সরকার বাংলাদেশকে ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে কাজ করছে অন্যদিকে ভূমিদস্যু বালু খেকোরা নদী থেকে বালু কেটে নেওয়ায় হাজার হাজার লোক ভিটে মাটি হারিয়ে ভূমিহীন নিঃশ্ব হয়ে যাচ্ছে। প্রশাসন অভিযান পরিচালনা করলে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবার বালু উত্তোলন করে। সমাবেশ থেকে বক্তরা রবিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে ঘোষণা দেন।
প্রতিবাদ সভায় মনিরুজ্জামান মনা দেওয়ান জানান, আজকের সমাবেশ শেষে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও মুরব্বিদের নিয়ে আমরা মিটিং করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল বলেন, আমরা এখন ঐতিহাসিক কোদালপুর স্কুল মাঠে উপস্থিত, ১৯৭১ সালের ২৭ মার্চে আমরা এই মাঠে উপস্থিত হয়ে হাজার জনতা নিয়ে বাঁশের লাঠির ট্রেনিং নিয়ে দেশকে পাক হানাদার মুক্ত করেছিলাম, আমি এই মাঠে দাঁড়িয়ে আবার বাঁশের লাঠি তৈরি করে বালু চোরদের দমন করার প্রতিজ্ঞা করলাম আপনাদের সাথে নিয়ে। বালু খেকোদের সমূলে উৎখাত করবোই।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনী বেপারী, মোতাহারুল ইসলাম বাচ্চু মোল্লা, তাজকির আহমেদ দেওয়ান, মাকসুদুর রহমান মোল্লা, সাইফুল কাজী, খবির উদ্দিন খান, সৈয়দ মনিরুজ্জামান বছির, নুরুল ইসলাম মিয়া, মো. আনসার হাওলাদার, মো. কাঞ্চন সরদার, এসএম মনিরুজ্জামান প্রমুখ। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

মেঘনা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে হাজার জনতার প্রতিবাদ সভা

আপডেট সময় : 09:56:03 pm, Saturday, 23 July 2022