
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রসুলপুর পুর্বপাড়া গ্রামের মোঃ আজিবর রহমানের পুত্র ইমন হোসেন (২১) ৭ জুলাই রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়।
এ বিষয়ে নিখোঁজ ইমনের বাবা আজিবর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করে। এঘটনার পর শনিবার রাতে ঢাকার আমিন বাজার কেবলার চর এলাকায় তুরাগ নদীতে একটি লাশ ভাসতে দেখে
স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমিন বাজার নৌ থানা পুলিশ তুরাগ নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। নিহত ইমন কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ডিস্ক্রিট ফ্যাশন ওয়্যার লিঃ কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
এবিষয়ে নিহতের বাবা আজিবর রহমান দাবী করেন আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি পুলিশকে নিহত ইমনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।
আমিন বাজার নৌ থানা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে ।

























