Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

গাজীপুরে মুক্তিপণ আদায়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:09:41 pm, Saturday, 16 July 2022
  • 286 বার পড়া হয়েছে

গাজীপুরে মুক্তিপণ আদায়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত

মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের রাজেন্দ্রপুরে পোশাক শ্রমিককে অপরহরণের পর মুক্তিপণ আদায়ের আভিযোগে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় জয়দেবপুর থানার রক্ষিতপাড়া রতন মুন্সীর বসত বাড়ির পূর্ব পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে। নিহত রাকিব (২৭) জয়দেবপুর থানার রুদ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার নামে জয়দেবপুর ও শ্রীপুর থানায় দস্যুতাসহ ৪টি ডাকাতির মামলা রয়েছে।

জানাযায়, গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের হাসি আক্তার নামে এক পোশাক শ্রমিক ভাড়া বাসা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টায় সহকর্মী ইলিয়াছ উদ্দিনকে সঙ্গে নিয়ে রাজেন্দ্রপুর হালডোবা এলাকায় অপর সহকর্মীর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় একদল ডাকাত তাদের পথরোধ করে। পরে ওই ডাকাতেরা সহকর্মী ইলিয়াছ উদ্দিনকে মারপিট করে তার (হাসি) মুখে রুমাল চেপে ধরে স্থানীয় রক্ষিতপাড়ার রতন মুন্সীর বসতবাড়ি জঙ্গলে নিয়ে যায়। সেখানে ডাকাতেরা হত্যার হুমকি দিয়ে জঙ্গলের ভেতর একটি গাছে বেঁধে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। সহকর্মী ইলিয়াছ উদ্দিন দৌড়ে পালিয়ে বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয় শতাধিক জনতা ওই জঙ্গলের চারপাশ ঘেরাও করে। পরে তারা প্রধান আসামি রাকিবকে আটক করতে পারলেও তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা রাকিবকে গণধোলাই দিয়ে তার দুচোখ উপড়ে ফেলে এবং তার দুই পা ভেঙে ফেলে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিব সহ একটি ধারালো দা উদ্ধার করে। গুরুতর আহত ডাকাতকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হাসি আক্তার (১৯) বাদী হয়ে নিহত রাকিব সহ তিনজনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অভিযুক্ত করে মামলা করেন । জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার ডাকাতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসি আক্তার বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

গাজীপুরে মুক্তিপণ আদায়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত

আপডেট সময় : 08:09:41 pm, Saturday, 16 July 2022