Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু

গাজীপুরে দেশের প্রথম উপাচার্য দম্পতিকে সংবর্ধনা প্রদান

  • Reporter Name
  • আপডেট সময় : 09:33:12 pm, Friday, 17 June 2022
  • 201 বার পড়া হয়েছে

গাজীপুরে দেশের প্রথম উপাচার্য দম্পতিকে সংবর্ধনা প্রদান মো.ইমরান হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী দুজনই শিক্ষকতা পেশার সর্বোচ্চ সম্মানজনক পদ উপাচার্য হিসেবে দুটি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত রয়েছেন অধ্যাপক ড. মো. হযরত আলী ও অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ উপাচার্য দম্পতিকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলার সনমানিয়ায় ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে শেষে উপাচার্য দম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুরুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন হান্নান, সাবেক ব্যাংকার আব্দুল আওয়াল, ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ইউনিয়নের অন্যান্য উচ্চ বিদ্যালয়ের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে উপাচার্য দম্পতি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশে সফল ও সুন্দর জীবন গড়তে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অধ্যাপক ড. মো. হযরত আলী চুয়াডাঙ্গার বেসরকারি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োজিত আছেন । তার সহধর্মিনী অধ্যাপক ড. হাফিজা খাতুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।স্বামী-স্ত্রী দুজনই উপাচার্য হওয়ায় দেশের প্রথম উপাচার্য দম্পতি হিসেবে তারা পরিচিতি পেয়েছেন। অধ্যাপক হযরত আলী বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কোষাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, ডিন ও কৃষিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অপরদিকে অধ্যাপক ড.হাফিজা খাতুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কুমুদিনি কলেজ ও ইডেন মহিলা কলেজে শিক্ষকতা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। অধ্যাপক হাফিজা খাতুন ৪০ বছরের শিক্ষকতা জীবনে বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। তিনি শিক্ষকতা ও গবেষণা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্ট ফান্ডে তিনি ২০ লাখ টাকা দান করেছেন। এছাড়া বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বাংলাদেশ নদী রক্ষা আন্দোলনের অগ্রপথিক তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে চারটি স্কুলের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দুই হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বামী-স্ত্রী দুজনই শিক্ষকতা পেশার সর্বোচ্চ সম্মানজনক পদ উপাচার্য হিসেবে দুটি বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত রয়েছেন অধ্যাপক ড. মো. হযরত আলী ও অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ উপাচার্য দম্পতিকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলার সনমানিয়ায় ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে শেষে উপাচার্য দম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সনমানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুরুল হক মুকুল, উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন হান্নান, সাবেক ব্যাংকার আব্দুল আওয়াল, ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ইউনিয়নের অন্যান্য উচ্চ বিদ্যালয়ের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপাচার্য দম্পতি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশে সফল ও সুন্দর জীবন গড়তে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অধ্যাপক ড. মো. হযরত আলী চুয়াডাঙ্গার বেসরকারি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োজিত আছেন । তার সহধর্মিনী অধ্যাপক ড. হাফিজা খাতুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।স্বামী-স্ত্রী দুজনই উপাচার্য হওয়ায় দেশের প্রথম উপাচার্য দম্পতি হিসেবে তারা পরিচিতি পেয়েছেন।

অধ্যাপক হযরত আলী বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কোষাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, ডিন ও কৃষিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অপরদিকে অধ্যাপক ড.হাফিজা খাতুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কুমুদিনি কলেজ ও ইডেন মহিলা কলেজে শিক্ষকতা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

অধ্যাপক হাফিজা খাতুন ৪০ বছরের শিক্ষকতা জীবনে বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। তিনি শিক্ষকতা ও গবেষণা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্ট ফান্ডে তিনি ২০ লাখ টাকা দান করেছেন। এছাড়া বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বাংলাদেশ নদী রক্ষা আন্দোলনের অগ্রপথিক তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে চারটি স্কুলের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দুই হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা

গাজীপুরে দেশের প্রথম উপাচার্য দম্পতিকে সংবর্ধনা প্রদান

আপডেট সময় : 09:33:12 pm, Friday, 17 June 2022