Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক

গাজীপুরে কাঁঠালের মৌ মৌ গন্ধে এলাকা মাতোয়ারা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:53:14 pm, Sunday, 12 June 2022
  • 213 বার পড়া হয়েছে

গাজীপুরে কাঁঠালের মৌ মৌ গন্ধে এলাকা মাতোয়ারা

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে মধুমাস জ্যৈষ্ঠের শুরু থেকে আষাঢ় মাসের শেষ পর্যন্ত যেনো মৌসুমী ফল কাঁঠালের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায় । সুস্বাদু মৌসুমী ফল কাঁঠালের প্রতি দুর্বলতা রয়েছে সকলেরই। পথের পাশে অস্থায়ী কিংবা বাজারের দোকানে সাজানো রসালো এ ফলের গন্ধে আকৃষ্ট হয়ে তা কিনে বাড়ি ফিরছেন অনেকেই।

গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলার প্রায় সব এলাকার দৃশ্য যেনো একই। ওই এলাকার প্রায় ৯৪ শতাংশ বাড়িতে জাতীয় ফল কাঁঠালের ফলন হয়। এ জন্য কেউ কেউ গাজীপুরকে বলা থাকেন কাঁঠালের রাজধানী। দেশের সবচেয়ে বড় কাঁঠালের বাজারও গাজীপুরের শ্রীপুরে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বসে দেশের সর্ববৃহৎ কাঁঠালের বাজার। মৌসুমের প্রতিদিনই এ বাজারে বিক্রি হয় হাজার হাজার কাঁঠাল। দিনে-রাতে প্রায় সব সময়ই চলে এ বেচাকেনা। তবে জমজমাট থাকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত।

কাঁঠালব্যবসায়ী মুসলেম উদ্দিন জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া, মধ্যপাড়া, বোয়ালী ও মৌচাক ইউনিয়ন এলাকায় কাঁঠালের আবাদ বেশী হয়ে থাকে। সেইসাথে শ্রীপুর উপজেলার বেশিরভাগ এলাকাতেই প্রচুর কাঁঠালের চাষাবাদ হয়। দেশের দূর-দূরান্ত থেকে পাইকাররা আসেন শ্রীপুরের জৈনাবাজারের কাঁঠালের হাটে। কাঁঠাল নিয়ে যান রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আর বাগান থেকে বাজারে আনা, কেনাবেচা, গাড়িতে ওঠা-নামা নিয়ে ব্যস্ত সময় পার করেন শত শত লোক।

মুখলেছুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, ভালো যোগাযোগ ব্যবস্থা ও পাইকারদের থাকা-খাওয়ার অবকাঠামোগত সুবিধার কারণে জৈনাবাজার হয়ে উঠেছে কাঁঠালের সবচেয়ে বড় বাজার। শ্রীপুরের জৈনাবাজার, সিডেস্টোর, মাওনা বাজার, বগার বাজার, বানিয়ারচালা ও ভবানীপুর বাজারেও প্রতিদিন কাঁঠালের বাজার বসে।

এদিকে, গাছ থেকে কাঁঠাল সংগ্রহ থেকে শুরু করে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রীপুরের কাঁঠাল বাগান মালিকেরা। গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করে বাজারজাত করার জন্য বাড়ির পুরুষদের পাশাপাশি ব্যস্ত নারীরাও। প্রতিদিন ভোরে বাগান থেকে পাকা কাঁঠাল সংগ্রহ করে পুরুষরা তা বিক্রির জন্য ভ্যান, ঠেলাগাড়ি, টমটম, অটোরিকশায় করে নিয়ে আসেন বাজারে।

শ্রীপুরের সিঙ্গারদিঘীর দেলোয়ার হোসেন এক বাগান মালিক বলেন, ‘এখানকার কাঁঠাল মিষ্টি, সুস্বাদু ও স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় স্থানীয়দের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। ’

কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার হেকমত আলী জানান, তার বাড়ির পাশে বাগানে ৩০০টিরও বেশি গাছ রয়েছে। গাছে মুচি আসার সময় খড়া থাকায় বেশ কয়েক বছরের মতো এবারও কাঁঠাল কম ধরেছে। তবে দাম মোটামুটি ভালো থাকায় সেই ক্ষতি পুষিয়ে যাবে।প্রতিবছর প্রায় এক লাখ টাকার কাঁঠাল বিক্রি করি। এবারও বেশ ভালো বিক্রি হবে আশা করছি।

ঢাকা থেকে আসা পাইকারী ব্যবসায়ী মালেক মিয়া জানান, ঢাকায় তার কাঁঠলের আড়ৎ আছে। রাজধানীতে খুব চাহিদা থাকায় প্রতিবছরই এখান থেকে কাঁঠাল নিতে আসেন তিনি। প্রতি কাঁঠালে ১০-২০ টাকা, আবার কখনো আরো বেশী লাভ হয়। স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছেও তা বিক্রি করি।

ব্যবসায়ীরা জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশি। ন্যায্যমূল্য পেয়ে খুশি কৃষক, বাগান মালিক ও বিক্রেতারা। এ অবস্থা মৌসুমের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিক্রেতারা আশাবাদী ।

গাজীপুরে মৌসুমী এ বাজারে অনেকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। অল্প পুঁজি কিংবা অন্যের পুঁজি দিয়ে শুধু শ্রম দিয়েও অনেকে ব্যবসা করছেন ওই বাজারে। অনেকেই সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে জৈনাবাজারে এসে ট্রাক ভর্তি করে কাঁঠাল কিনে নিচ্ছেন প্রতিদিন। প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক দেশের বিভিন্ন এলাকায় এই জৈন বাজার থেকে সরবরাহ হয়ে থাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩

গাজীপুরে কাঁঠালের মৌ মৌ গন্ধে এলাকা মাতোয়ারা

আপডেট সময় : 05:53:14 pm, Sunday, 12 June 2022