
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত দ্বিতীয় শেণির কর্ম-কর্তাদের সমাপনী কুচক্ওায়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির (কমান্ড্যান্ট) অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) কর্নেল মো. রফিকুল ইসলাম, উপ-পরিচালক (অপারেশন) একেএম জিয়াউল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। নবনিযুক্ত ৪৭ জন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মো. তোফায়েল আহমেদ, ফায়ারিং-এ সেরা পুরস্কার অর্জন করেন মো. তানভীর আহমদ এবং সব মিলিয়ে প্রশিক্ষণে চৌকস প্রশিক্ষণার্থীদের পুরস্কার লাভ করেন মো. তানভীর আহমদ।

























