Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ১৩ শ’ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ ছাত্রলীগ নেতা আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 05:05:32 pm, Wednesday, 1 June 2022
  • 175 বার পড়া হয়েছে

সৈয়দপুরে ১৩ শ' পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ ছাত্রলীগ নেতা আটক

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি।।

নিষিদ্ধ ঘোষিত এক হাজার তিন শ’ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলের দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) বাঙ্গালীপুর এলাকার জান্নাত হোটেলের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে তাঁকেসহ আরও এক যুবককে আটক করে র‌্যাব -১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলো শহরের মিস্ত্রিপাড়ার জয়নাল আবেদীনের ছেলে খাইরুল ইসলাম রানা (২১) এবং নতুন বাবুপাড়ার রতন সরকারের ছেলে ওমর ফারুক চঞ্চল (২২)। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। রানা সদ্য ঘোষিত সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সৈয়দপুর সরকারী ডিগ্রী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে র‌্যাব -১৩, রংপুর, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের ডিএডি (জেসিও) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার জান্নাত হোটেলের সামনে পাকা সড়কের ওপর থেকে খাইরুল ইসলাম রানা (২১) এবং ওমর ফারুক চঞ্চল (২২) দুই যুবককে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার তিন শ’ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির নগদ এক হাজার পাঁচ শ’ টাকা এবং ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, জব্দকৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃতদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাব -১৩, রংপুর, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের ডিএডি (জেসিও) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার দুই যুবককে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

এব্যাপারে সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের নব পদপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাদিকুর রহমান সজিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ যদি কোন ধরণের অপরাধে জড়িত থাকে সেটার জন্য সে ব্যক্তিগতভাবে দায়ী। তবে বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। বহিষ্কারের ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নিবেন।

নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল মোবাইলে জানান, বিষয়টি আমি জানিনা। তবে এমন অবৈধ কাজে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে

সৈয়দপুরে ১৩ শ’ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : 05:05:32 pm, Wednesday, 1 June 2022