Dhaka , Saturday, 16 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে ট্রাম্পের উঁকি দেওয়া নোটবুকটি আসলে কার, যা জানা গেল স্বামীকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে রাখতে যান ফ্রিজে সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী ; নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাশে যুবক গ্রেপ্তার রূপগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ \ পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের ইরান-আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া উন্নয়নমূলক কাজের মানে কাউকে ছাড় নয়: ডেপুটি স্পিকার রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু নিখোঁজের ২৭ ঘণ্টা পর নদী থেকে হোসেন’র মরদেহ উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, আটক  ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি জনগণের কল্যাণেই সব উন্নয়ন কর্মকাণ্ড: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয়, ভিসি হলেন চবি’র অধ্যাপক ড. মোশারফ হোসেন মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায়:- প্রতিমন্ত্রী মীর হেলাল তিস্তা সেতু দিয়ে পাচারকালে দুই কোটি টাকার ডলারসহ কুড়িগ্রামের যুবক গ্রেপ্তার বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত নারী অভিবাসী কর্মীদের মাঝে- আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ওকাপের ছাগল বিতরণ। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে :- ডা. শাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজার পর কোতোয়ালীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ ১৯ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হালিশহরে শীর্ষ ‘মাদক সম্রাজ্ঞী’ পাখির আস্তানা গুড়িয়ে দিল র‍্যাব ৭ চট্টগ্রাম মীরসরাই থানা পুলিশের অভিযানে ৮২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩টির জরিমানা ২টি সীলগালা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:05:20 pm, Monday, 30 May 2022
  • 281 বার পড়া হয়েছে

সৈয়দপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩টির জরিমানা ২টি সীলগালা

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানে নেমেছে প্রশাসন। সোমবার (৩০ মে) দুপুরে প্রথমদিনের অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা এবং দুইটি সীলগালা করে দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান

এর মধ্যে শহীদ তুলশীরাম সড়কে নতুন বাবুপাড়ার সোনালী ব্যাংকের সামনে গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনোসিস এর ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের ১০ হাজার, একই সড়কস্থ পৌরসভা সংলগ্ন নিউ এ্যাপোলো ডায়াগনস্টিকের রেজিষ্টারে রোগীর রেফার করা চিকিৎসকদের কমিশন প্রদানের বিষয় উল্লেখ থাকায় পরিচালক লিটু রায়ের ২ হাজার এবং নতুন বাবুপাড়ার কলিম মোড় এলাকার জনতা ল্যাবের লাইসেন্স নবায়ন না থাকায় পরিচালক আবু তালেবের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে শহীদ ডাঃ জিকরুল হক সড়কের মডার্ন হোমিও ফার্মেসি সংলগ্ন প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ জেনেটিক্স কিট সামগ্রী পাওয়ার কারনে কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এর আগে নিবন্ধন না থাকায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সংলগ্ন হাসান মাহবুবের মেডিকেয়ার ডায়াগনস্টিকও সীলগালা করা হয়।

এ অভিযানে সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চন্দ্র রায় ও সহকারী চিকিৎসক ডা. সাবাব আসফাক। তাঁদের সহযোগীতা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন ও উপজেলা ভূমি অফিসের এলএমএসএস আবু সাঈদ।

প্রসঙ্গত, সৈয়দপুর শহরে প্রায় ৩০ টি ডায়াগনেস্টিক ও প্যাথলজিকাল সেন্টার রয়েছে। এর মধ্যে মাত্র ১০ টিতে অভিযান চালানো হয়েছে। আগামীতে বাকিগুলোতে অভিযানে নামবে প্রশাসন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদে আগুন, ‘গ্রুপিং’ সমস্যা প্রকাশ্যে

সৈয়দপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩টির জরিমানা ২টি সীলগালা

আপডেট সময় : 08:05:20 pm, Monday, 30 May 2022