Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

ভোলায় হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:20:47 am, Thursday, 19 May 2022
  • 186 বার পড়া হয়েছে

ভোলায় হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি

ভোলা প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে মামলার বাদীকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগের অভিযোগ ওঠেছে। এমনকি মামলা তুলে না নিলে বাদীকে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছেন আসামীরা। সোমবার দুপুর ২টার দিকে ভোলা শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা। ক্যান্সার আক্রান্ত এ মা জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চান।
লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করেন, তাদের সাথে র্দীঘ দিন ধরে তাঁর দেবর নুরুল ইসলাম সরদার ও দেবর পুত্র মাহাবুব সরদাররে সাথে ১৪ শতাংশ জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে ও তাঁর ছেলে মো. মহিউদ্দিন কালুসহ পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিয়ে আসছিল। এর ঘটনার প্রেক্ষিতে ২০২১ সালের ৩জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ছেলে মহিউদ্দিন কালু আটা কেনার জন্য বাসা থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে খবর আসে মহিউদ্দিন কালুকে কে বা কারা গলা কেটে হত্যা করে পাশ^বর্তী সরদার বাড়ির চলাচলের কাচাঁ রাস্তার উত্তর পাশে খালি জায়গায় ফেলে রেখে গেছে। পরে এঘটনায় মো. নুরুল ইসলাম, মো. তানভীর হোসেন, মো. বশার, মো. মহিবুল্লাহ, মোসা. আরজু বেগম ও মো. মাহাবুব আলমকে অভিযুক্ত করে বোরহানউদ্দিন থানায় একটি এজহার জমা দেয়া হয়।
মামলার আলোকে পুলিশ আসামী মো. তানভীর হোসেন, মো. বশার, মো. মহিবুল্লাহ, মোসা. আরজু বেগম ও মো. মাহাবুব আলমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কিছু জেল খেটে তাঁরা জামিনে বেরিয়ে একাধিকবার লাঠি সোঠা নিয়ে তাঁর বসত ঘরে এসে অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখিয়ে তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। মামলা প্রত্যাহার না করলে ছেলের মত তাকেও হত্যা করার হুকমী দেয় আসামীরা। এছাড়াও পথে ঘাটে পেলে মারধর করবে এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানীরও করবে বলে হুমকী দেয়।
এ বিষয়ে বিবি ফাতেমা চলতি বছরের জানুয়ারী মাসের ১৬তারিখে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরও এখনও আসামীরা তাদেরকে প্রতিনিয়ত হত্যার হুমকী দিয়ে আসছে। এ অবস্থায় মামলার বাদী বিবি ফাতেমা ও তার মৃত ছেলে মহিউদ্দিন কালুর স্ত্রী ও মৃত ছেলের তিন শিশু সন্তানরা আতঙ্কে জীবন যাপন করছেন। তাই তিনি ছেলের হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছেন।
এ বিষয়ে অভিযুক্ত আসামীদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা হুমকীর বিষয়টি অস্বীকার করেন।
বোরাহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মহিউদ্দিন কালু হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। বাদীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

ভোলায় হত্যা মামলার আসামীরা জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি

আপডেট সময় : 10:20:47 am, Thursday, 19 May 2022