Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ১৯ বছর পর ১৯ মে বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট সময় : 09:23:45 am, Thursday, 19 May 2022
  • 211 বার পড়া হয়েছে

গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ১৯ বছর পর ১৯ মে বৃহস্পতিবার

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ১৯ বছর পর ১৯ মে বৃহস্পতিবার গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলার সর্বত্র তৈরি করেছেন নানা ফেস্টুন, ব্যানার। শহরের ভাওয়াল রাজবাড়ি ময়দানে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন এই আলোচনা এখন সর্বত্র।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্মেলন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীদের ছবি, ব্যানার, বিলবোর্ড শোভা পাচ্ছে গাজীপুর সিটি এলাকায়। এছাড়া শহরের চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর শহরের রাজবাড়ি মাঠ পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত সড়কের উপরে স্থাপন করা হয়েছে বেশ কিছু তোরণ। আর সড়কের দুই পাশে শত শত ব্যানার ফ্যাস্টুন শোভা পাচ্ছে। পুরো শহরজুড়ে ব্যাপক উৎসবের আমেজ তৈরী হয়েছে।

সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ঘুরে ফিরে আলোচনা একটাই এবারের সম্মেলনে কারা আসছেন নেতৃত্বে। বিশেষ করে শীর্ষ দুই পদকে নিয়েই সবার আগ্রহ। কারা নেতৃত্বে আসলে জেলা আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯ বছর আগে ২০০৩ সালের ২৯ জুন। ওই সম্মেলনে তৎকালীন গাজীপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি এবং টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে পুনরায় সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। ২০১৭ সালের ২২ জুলাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরপর আর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম নেতাকর্মীদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে । সভাপতি পদে যাদের নাম সবচে বেশী আলোচনায় আসছে তারা হলেন সভাপতি পদে বর্তমান সভাপতি আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক, ডাকসুর সাবেক ভিপি-জিএস আখতারউজ্জামানের নাম।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচনা হচ্ছে- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক মন্ত্রী মরহুম রহমত আলীর ছেলে জামিল হাসান দূর্জয়, শ্রীপুর উপজেলা পরিষেদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আরিফের নাম।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু জানান, সভাপতি-সম্পাদক পদের জন্য এখন পর্যন্ত কেউ আগ্রহ প্রকাশ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারো পক্ষে সমর্থকরা প্রচার-প্রচারনা করেছেন। সম্মেলনের দিন দ্বিতীয় অধিবেশনে আগ্রহী প্রার্থীদের নাম জানা যাবে। তবে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ১৯ বছর পর ১৯ মে বৃহস্পতিবার

আপডেট সময় : 09:23:45 am, Thursday, 19 May 2022