Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

নওগাঁয় সংবাদ সম্মেলন – প্রধান শিক্ষক ও সভাপতির ব্যপক দুর্নীতি ফাঁস

  • Reporter Name
  • আপডেট সময় : 05:54:20 pm, Sunday, 15 May 2022
  • 191 বার পড়া হয়েছে

নওগাঁয় সংবাদ সম্মেলন - প্রধান শিক্ষক ও সভাপতির ব্যপক দুর্নীতি ফাঁস

নওগাঁ প্রতিনিধি ।।

সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য যাতে আবেদন করতে না পারেন সে জন্য এক সহকারী শিক্ষককে কৌশলে মিথ্যা অভিযোগ এনে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঐ পদে নিয়োগ দেয়ার নামে ঐ শিক্ষকের নিকট থেকে ২০ লক্ষ টাকা দাবী করা হয়েছে। উক্ত টাকা দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষক দয়ারাম সাহা এবং ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ন সভাপতি আব্দুল মান্নান মুহুরী উক্ত সহকারী শিক্ষক মোছাঃ সাইমা ইয়াসমিনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানী করছেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগি সহকারী শিক্ষক সাইমা ইয়াসমিন গতকাল রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইঅেভিযোগ করেছেন। জেলার রানীনগর উপজেলার ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা চলছে।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন গত ১৭ নভেম্বর ২০২১ সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মোছাঃ সাইমা ইয়াসমিন যাতে সে পদে আবেদন করতে না পারেন তার পরিকল্পনার অংশ হিসেবে ১৪ নভেম্বর ২০২১ তারিখে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি ঘটনা তুলে ধরে তাকে শোকজ করা হয়। এর জবাব প্রদান করলেও পরবর্তীতে প্রথম ও দ্বিতীয় শোকজ না করেই নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করে বেতনভাতা বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে একটি ফাকা রেজুলেশনে ঐ ভুক্তভোগি সহকারী শিক্ষকসহ সকল শিক্ষকদের স্বাক্ষরগ্রহন করে এই সাময়িক বরখাস্তের প্রক্রিয়া সম্পাদন করে। এরই অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে বিদ্যালয়ে হাজির হলে তাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়া হয় নি। এ ব্যপারে সাইমা ইয়্সামিন উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেন। পরবর্তীতে প্রতিদিন বিদ্যালয়ে হাজির থাকা সত্বেও ১লা জানুয়ারী ২০২২ তেকে ১৬ জানুয়ারী ২০২২ পর্যন্ত অনুপস্থিত দেখিয়ে শোকজ করা হয়। অথচ এই চাকুরীতে প্রবেশের ১৮ বছরে ঐ শিক্ষকের নামে কোন ানিয়ম বা শোকজ-এর ঘটনা নাই এবং সুনামের সাথে চাকুরী করে আসছেন বলে তিনি দাবী করেন। অপরদিকে উক্ত সহকারী শিক্ষক তাকে স্তাযীভাবে বরখাস্তের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত তার উপর নিষেধাজ্ঞা প্রদান করে।
এদিকে হাইকোর্টের রীট পিটিশন নং ৩৬৫৭/২০১৫ তারেিখর এক রায় এবং শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মহোদয়ের ৬ আগষ্ট ২০১৭ তারিখের ৬৯৪ স্মারকের এক নির্দেশ মোতাবেক ৬০ দিনের বেশী সাময়িক বরখাস্ত রাখা হলে তাকে বেতনভাতা ও অন্যান্য সকল ভাতাসমূহ সমুদয় প্রদান করতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট গেলে তাকে বিদ্রালয় থেকে বের করে দেয়া হয়।
তিনি এক লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজশে সম্পাদিত অনিয়ম ও দুর্নীতির তালিকা তুলে বলেন টাইম স্কেলের রেজুলেশন করতে তার নিকট থেকে ৮ হাজার টাকা এবং সহকারী শিক্ষক নজুরুল ইসলামের নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। দপ্তরী অছিমুদ্দিনের চাকুরী শেষ না হতেই তার ছেলেকে ঐ পদে চাকুরী দেয়ার অঙ্গিকার করে আরও ৫০ হাজার টাকা গ্রহণ করা হয়েছে। পূর্বের সভাপতি আলমগীর আলম ববি বিদ্যালয় ফান্ডে ৭ লক্ষ টাকা রেখে গেলেও সে টাকা কিভাবে খরচ করা হয়েছে তার কোন হিসাব নাই। শিক্ষকদের বিদ্যারয় ফান্ড থেকে সামান্য ভাতা দেয়ার নিয়ম থাকলেও গত ৬ বছর ধরে দেয়া হয় নি। ২০২০সাােল ব্যাংকে ৫০ হাজার টাকা, ২০২১ সালের ডিসেম্বর মাসে ব্যাংকে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং শিক্ষার্থীদের নিকট থেকে বেতন পরীক্ষার ফি সেশন ফিসহ বিভিন্ন খাতের প্রচুর টাকা আত্মসাত করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

নওগাঁয় সংবাদ সম্মেলন – প্রধান শিক্ষক ও সভাপতির ব্যপক দুর্নীতি ফাঁস

আপডেট সময় : 05:54:20 pm, Sunday, 15 May 2022