Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

বিদেশ পাঠানোর প্রলোভনে ধর্ষণ 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:27 pm, Wednesday, 11 May 2022
  • 228 বার পড়া হয়েছে

বিদেশ পাঠানোর প্রলোভনে ধর্ষণ 

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুর সদর এলাকা থেকে দালান চক্রের এক ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব। বিদেশ পাঠানোর প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো.খলিল মিয়া (৪৫) নামে এক দালালের বিরুদ্ধে। পরে ওই নারী বিদেশ গেলেও সেখানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষায় অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ায় তাকে দেশে পাঠিয়ে দেয় নিয়োগকারী কর্তৃপক্ষ। ভুক্তভোগী নারী দেশে এসে তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় দাবি করলে খলিল পালিয়ে যান। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে র‌্যাব-৩ এর সদস্যরা মঙ্গলবার খলিলকে গাজীপুর সদর এলাকা থেকে গ্রেফতার করে। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ঘোগা গ্রামে।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার বিনা রানী দাস জানান, এক নারী সৌদি আরব যাওয়ার জন্য খলিল মিয়া নামে এক স্থানীয় দালালের কাছে তার পাসপোর্ট দেন। তিনি ওই নারীকে নিয়ে রিক্রুটিং এজেন্সিতে নিয়ে যান এবং তার মেডিকেলসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সহায়তা করেন। গত বছরের ২৬ নভেম্বর বিকেলে খলিল ওই নারীকে ভিসা ও পাসপোর্ট নেওয়ার জন্য তার খিলগাঁও তালতলা এলাকার মেসে যেতে বলেন। সেখানে গেলে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। ঘটনাটি গোপন রাখার জন্য খলিল ওই নারীকে ভয়ভীতি দেখান এবং তার সৌদি আরব যাত্রা বাতিল করার হুমকি দেন। পরে ওই নারী তার বিদেশ যাত্রা বাতিল হওয়ার ভয়ে ঘটনা গোপন রাখেন। ওই নারী গত ১৯ ফেব্রুয়ারি ওই নারী সৌদি আরব চলে যান। সেখানে তার আকামার জন্য মালিকপক্ষ মেডিকেল টেস্ট করলে ওই নারী জানতে পারেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। পরে মালিকপক্ষ ৮ এপ্রিল ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। দেশে ফেরত আসার পর ওই নারী রিক্রুটিং এজেন্সিকে বিষয়টি জানান এবং খলিলের কাছে তার অনাগত সন্তানের পিতৃপরিচয় দাবি করেন। তখন খলিল কৌশলে পালিয়ে আত্মগোপনে যান। পরে ওই নারী বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।

র‌্যাবের সূত্র জনায়, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৩ এর একটি দল মঙ্গলবার সকালে গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে দালাল ও ধর্ষক খলিলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন গ্রেফতার খলিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

বিদেশ পাঠানোর প্রলোভনে ধর্ষণ 

আপডেট সময় : 05:38:27 pm, Wednesday, 11 May 2022