Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

স্বাভাবিক জীবনে ফিরতে ভোলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:15 pm, Monday, 9 May 2022
  • 153 বার পড়া হয়েছে

স্বাভাবিক জীবনে ফিরতে ভোলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

আলী হোসেন রুবেল ভোলা।।

ভোলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা।

মাদকদ্রব্য সেবন করে ছেলে প্রায়ই তার বাবা-মাকে মারধর করতো। মাদকের টাকা চেয়ে ব্যর্থ হলে ভাঙচুর করতো ঘরের মালামাল। নিরুপায় হয়ে ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অবশেষে পুলিশে দিয়েছেন মাদকাসক্ত ছেলে মো. সাগরকে (২০)।

শনিবার (৭ মে) রাত ১০টায় দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

সাগর ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার নুরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং দুলারহাট বাজার ব্যবসায়ী মো. সাদেকের ছেলে।

সাগরের বাবার বরাত দিয়ে ওসি জানান, সাগর ১২/১৩ বছর বয়স হতে লেখাপড়া থেকে বিছিন্ন হয়ে পড়ে। গত ৫/৬ মাস আগে হতে সে তার বাবা-মায়ের অবাধ্য হতে শুরু করে। পরে বাবা-মা ও পরিবারের লোকজনদের অগোচরে স্থানীয় বখাটে মাদকাসক্ত ছেলেদের সঙ্গে মেলামেশা করে মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর সে প্রায়ই নেশাগ্রস্থ হয়ে বাসায় ফিরে এবং বিভিন্ন অজুহাতে মাদক ক্রয়ের জন্য বাবার নিকট টাকা-পয়সা চায়। পরিবার সাগরের চাওয়া টাকা দিতে ব্যর্থ হলে সে প্রায়ই পরিবারের লোকজনদের মারধরসহ ঘরের মালামাল ভাঙচুর করতো।

এরূপ পরিস্থিতে পরিবার অতিষ্ট হয়ে গত বৃহস্পতিবার (৫ মে) বিষয়টি দুলারহাট থানা পুলিশকে অবগত করে। পরে দুলার হাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মাদকের পরবর্তী ভয়াবহতা সম্পর্কে সাগর ও তার পরিবারের সঙ্গে আলোচনা করে। এরপর সাগর নিজে সুস্থ জীবনে ফিরে আসতে চায়। সাগরের বাবা সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসার লক্ষ্যে সাগরকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বরিশালে পাঠানোর জন্য দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত আবেদন করেন। এরপর শুক্রবার (৬ মে) সাগরকে পুলিশ প্রহরায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বরিশালে পাঠানো হয়।

সাগরের বাবা সাদেকুর রহমান জানান, অনেক চেষ্টা করেও ছেলেকে মাদক সেবন থেকে সরিয়ে আনতে ব্যর্থ হয়ে তিনি ছেলেকে পুলিশে দিয়েছেন। তিনি আশা করছেন এখন মাদক নিরাময় কেন্দ্র থেকে সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসবে।

ওসি মো. মুরাদ হোসেন জানান, সাগরকে মাদক আসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার বাবা দুলার হাট থানায় লিখিত আবেদন করেছেন। এর প্রেরিপক্ষতে শুক্রবার সাগরকে বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

স্বাভাবিক জীবনে ফিরতে ভোলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

আপডেট সময় : 07:24:15 pm, Monday, 9 May 2022