Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে

টঙ্গী –গাজীপুর মহা-সড়কে ঈদযাত্রায় সীমাহীন ভোগান্তির আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:39:42 pm, Saturday, 23 April 2022
  • 215 বার পড়া হয়েছে

টঙ্গী --গাজীপুর মহা-সড়কে ঈদযাত্রায় সীমাহীন ভোগান্তির আশঙ্কা

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে যাওয়ার একমাত্র মহা-সড়ক টঙ্গী থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজটে সীমাহীন দূর্ভোগের আশঙ্কা রয়েছে। র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ১২ কিলোমিটার মহা- সড়কটি নির্মাণাধীন প্রকল্পের প্রায় ৭৩ ভাগ কাজ সম্পন্ন হলেও দুর্ভোগ কমছে না যাত্রীদের। এমনিতেই প্রতিদিন ওই সড়কে যানজট লেগেই থাকে তারপর ঈদে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে তৈরি হবে এক হ-য-ব-র-ল অবস্থা। এমন আশঙ্কা করছেন এ সড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টরা।

অপরদিকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এ সড়কটি ঈদের সময় সচল রাখতে বিআরটি কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। বিআরটি কর্তৃপক্ষ বলছে, রাস্তার তিনটি অংশের মধ্যে মাঝখানের অংশটি বিআরটির নির্ধারিত গাড়ির জন্য রাখা হয়েছে। সেটির নির্মাণকাজ এখনো চলমান। পূর্ব ও পশ্চিম পাশে দুটি সড়ক দিয়ে সব ধরনের যান চলাচলের জন্য এরই মধ্যে পিচ ও সিসি ঢালাই দিয়ে নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে। টঙ্গীতে কিছু অংশে নির্মাণকাজ চলমান। ঈদের আগে রাস্তাটি পুরোপুরি সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

চালক ও যাত্রীদের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের মধ্যে বর্তমানে টঙ্গী থেকে প্রায় তিন কিলোমিটার সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা। ওই সড়কে কয়েক বছর ধরে বিআরটি প্রকল্পের কাজ চলমান খুবই মন্থরগতি । যার কারণে ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করতে এখন সময় লাগে ৫-৬ ঘণ্টা। কখনো কখনো এর চেয়েও বেশি। গত বছরের তুলনায় কয়েকগুণ মানুষ এবার ঈদে গ্রামের বাড়ি যাবেন। তাই ঈদযাত্রায় এবার চরম ভোগান্তির আশঙ্কা করছেন ওই পথে চলাচলকারীরা।

তবে বিআরটি প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এখন সড়কের কিছু অংশ ভাঙাচোরা। বাকি অংশে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। ঈদ মাথায় রেখে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৩ ভাগ কাজ শেষ হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিআরটি প্রকল্পের সড়কের ওপরে উড়ালসড়ক এবং নিচে কার্পেটিং এখনো অনেক জায়গায় শেষ হয়নি। কাজ চলমান থাকায় মহাসড়কের কোথাও তিন লেন কোথাও, কোথাও দুই লেনে পরিণত হয়েছে। এতে ওই পথে যানবাহন খুবই ধীরগতিতে চলছে। যার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের বেশ জটলা লেগে আছে। সেখানেও বিআরটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের কাজের কারণেই যানবাহনগুলো তাদের স্বাভাবিক গতিতে চলতে পারছে না। যে কারণে দুদিক থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। এরপর ভোগড়া বাইপাস মোড়ে সড়কের দুই পাশ দিয়ে এখন স্বাভাবিক গতিতে যানবাহন চললেও গাড়ি চাপ বেড়ে গেলে তখন সংকুচিত সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এরপর গাছা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, কুনিয়া বড়বাড়ি এলাকায় বিআরটি প্রকল্পের স্টেশন তৈরির কাজ চলমান থাকায় সেখানে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। গাজীপুরা এলাকায় সড়কের মাঝে উড়াল সড়ক তৈরির ব্লক রেখে দেওয়ায় দুই পাশে সংকুচিত সড়ক দিয়ে থেকে থেমে যানবাহন চলছে।
এরই মাঝে বৃষ্টি হলে তীব্র যানজটে যাত্রী -সাধারণের সীমাহীন দূর্ভোগ পোহাতে হবে।

সুত্র জানায়, ২০০৫ সালে করা ২০ বছরের পরিবহন পরিকল্পনার (এসটিপি) আওতায় বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে বাসের আলাদা লেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটাই বিআরটি প্রকল্প, যা ২০১২ সালের ১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায়। প্রকল্প শুরুর পর থেকেই সড়কটিতে গর্ত-খানাখন্দে মানুষজন ভোগান্তি পোহাচ্ছেন। প্রকল্পের আওতায় গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত চার কিলোমিটার উড়ালপথ, ছয়টি উড়াল সড়ক, ২৫টি বিআরটি স্টেশনসহ নির্মাণ করা হবে সাড়ে ২০ কিলোমিটার করিডোর। এর মধ্যে দুটি বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুটি অযান্ত্রিক লেন, পথচারীর জন্য পাতালপথসহ সড়কের উভয় পাশে থাকবে ৬৫টি সংযোগ সড়কসহ অন্যান্য সুবিধা। চারটি সংস্থাকে ভাগ করে দেওয়া মোট কাজের ৭৩ শতাংশ শেষ হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা

টঙ্গী –গাজীপুর মহা-সড়কে ঈদযাত্রায় সীমাহীন ভোগান্তির আশঙ্কা

আপডেট সময় : 01:39:42 pm, Saturday, 23 April 2022