Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন 

ভোলায় কিশোর গ্যাংদের হামলায় গুরুতর আহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 11:48:34 pm, Wednesday, 13 April 2022
  • 200 বার পড়া হয়েছে

ভোলায় কিশোর গ্যাংদের হামলায় গুরুতর আহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী

আলী হোসেন রুবেল ভোলা।।

ভোলা সদর উপজেলার বাসস্ট্যান্ডে আবু বক্কর সিদ্দিক তানিম (১৮) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী কিশোর গ্যাংদের হামলার শিকার হয়েছে । (১২ই এপ্রিল) ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক তানিম (১৮) দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট ভোলা’র সিভিল বিভাগের ২০১৯/২০ সেশনের ছাত্র। তিনি মঙ্গলবার কলেজ থেকে ব্যবহারিক পরীক্ষা দিয়ে তার সহপাঠীদের সাথে বাসায় ফেরার পথে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বরোড মোড়ে গেলে কিশোর গ্যাংদের মধ্যে দুইজন রিক্সায় তুলে হেলিপ্যাড মাঠের কাছে নিয়ে যায়। সেখানে থাকা কিশোর গ্যাংদের অন্যান্য আরো ১২/১৩ সদস্যরা মিলে হকিস্টিক দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এতে কলেজ ছাত্রের ডান পাশের কান ছিরে রক্তাক্ত হয়। তাতে প্রায় ৫টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে নিলাফোলা ও মারাত্মক জখম হয়েছে।
ঐ সময় তানিমের সাথে থাকা সহপাঠী মোঃ ইউসুফ, সৌরভ, সাগর বলেন, আমরা বিশ্বরোডের মোড়ে যাওয়া মাত্র একটা রিক্সা দিয়ে দুইটা ছেলে এসে তানিম কে জিজ্ঞেস করে। পরে তানিম পরিচয় দিলে তাকে রিক্সায় উঠতে বলে এবং তানিমের সাথে কথা আছে বলে ফায়ার সার্ভিসের উত্তরপাশে হ্যালিপ্যাড মাঠের কাছে নিয়ে যায়। আমরা পিছন পিছন দৌড়ে গিয়ে দেখি তানিমকে প্রায় ১২/১৩জন মিলে মারতেছে। আমরা ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় তারা বলে ‘আজ হত্যা করি নাই; আরেক দিনের জন্য রেখে দিছি’ বলে হুমকি দিয়ে যায়। পরে তাকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই। কিশোর গ্যাংদের প্রধান মেহেরাব (২০), ফাহাদ (১৮), ইয়ামিন (১৯) চিনেছেন বলে জানান তারা। হামলার সময় তানিমের কাছে থাকা ডেল- এর কোর আই-৫ মডেলের একটি ল্যাপটপ, একটি ভিভো ণ২১ মোবাইল ফোন, পকেট থেকে ১৬৭০ টাকা কলেজ ব্যাগে বইসহ নিয়ে পালিয়ে যায়।
চরফ্যাশন থেকে আসা কলেজ পড়ুয়া আরেক শিক্ষার্থী মিরাজ বলেন, ১০ দিন আগে আমাকে এই কিশোর গ্যাং তুলে নিয়ে দুইদিন বাংলা বাজার গুম করে রেখে মোবাইল থাকা বিকাশে ৪ হাজার টাকাসহ আমাকে মারে ও হত্যার হুমকি দিয়ে বিভিন্ন প্রকার ভিডিও করে ছেড়ে দেয়। এতে সে সংকুচিত হয়ে কারো কাছে স্বীকার করেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে ঐ কলেজের সিভিল বিভাগের চীফ ইন্সট্রাক্টর বেল্লাল নাফিজের সাথে কথা বললে তিনি বলেন, ছাত্রদের কাছ থেকে ঘটনা শুনে তিনি ঘটনা স্থলে যান এবং উত্তেজিত তানিমের সহপাঠীদের শান্ত করে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসেন। এ ছাড়াও তিনি বলেন, এটা সত্যি দঃখজনক। নিরাপদে কলেজে ছাত্র-ছাত্রীরা আসতে নিশ্চিত করার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই শিক্ষক।
এ বিষয়ে মেহেরাবের বাবা লোকমানের সাথে কথা বললে তিনি বলেন, আমার ছেলে সকালে বের হয়েছে এখনো বাসায় আসেনি। ফোন করছি তা বন্ধ রয়েছে। বাসায় আসুক আমি জিজ্ঞেস করে সত্যতা পেলে বিচার করবো।
এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি; আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

ভোলায় কিশোর গ্যাংদের হামলায় গুরুতর আহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী

আপডেট সময় : 11:48:34 pm, Wednesday, 13 April 2022