Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন 

ক্রেতাশূন্য শপিং মল বরিশালে জমজমাট ফুটপাতের ভাসমান ব্যবসা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:11:58 pm, Wednesday, 13 April 2022
  • 194 বার পড়া হয়েছে

ক্রেতাশূন্য শপিং মল বরিশালে জমজমাট ফুটপাতের ভাসমান ব্যবসা

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

বরিশালের অভিজাত শপিং মলগুলো ক্রেতাশূন্য থাকলেও ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে ফুটপাতের বেচা-কেনা। গত দুথবছর করোনায় বেচাবিক্রি না হলেও সেই লোকসান এবার কাটিয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন বরিশালের ব্যবসায়ীরা।বুধবার (১৩ এপ্রিল) বরিশাল নগরীর বিভিন্ন শপিংমলগুলো ঘুরে দেখা যায়- অধিকাংশ অভিযাত শপিং মলগুলোই অনেকটাই ক্রেতাশূন্য। এর বিপরীতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।

ঈদ উপলক্ষে বরিশালের অভিজাত শপিং মলগুলোতে ব্যবসায়ীরা বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসলেও এখনো আশানুরূপ ক্রেতার দেখা পাচ্ছেন না বলে জানান,নগরীর অধিকাংশ বিপণী বিতানগুলোর মালিকরা।এদিকে ঈদের বিশ দিন বাকি থাকলেও ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে বরিশালের ফুটপাতের বাজার। নি¤œ ও স্বল্প আয়ের মানুষ ঈদ কেনা-কাটা সারছেন ফুটপাত থেকে। এবারের কেনা-বেচা তুলনামূলক ভালো বলে জানান বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ীরা।

ঈদের কেনাকাটার জন্য নি¤œ ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের লোকজনের জন্য এক রকম আশীর্বাদ ফুটপাতের দোকানগুলো। সকাল থেকে গভীর রাত অবধি হকারদের হাঁকডাকে মূখর থাকে ফুটপাতের প্রতিটি দোকান।ক্রেতাদের চাহিদা অনুযায়ী এসব দোকানগুলোতে প্রায় সব কিছুই পাওয়া যায়। তার মধ্যে রয়েছে মেয়েদের বিভিন্ন ডিজাইনের থ্রি-পিচ, টু পিচ, লেহেঙ্গা, ফোরাগ এবং বিভিন্ন ধরনের কসমেটিকসহ সাধ্যের মধ্যে সব পণ্য। পাশাপাশি ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ বাচ্চাদের জন্য বাহারী নানান ধরনের পোশাক।মাঝে মাঝে বিত্তবানদেরও ফুটপাত থেকে কাপড়চোপড় কিনতে দেখা যায়। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা এ ফুটপাতের দোকানগুলো।বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনতে আসা নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের এক ক্রেতা শামীম বলেন, ‘একটা বেসরকারি কোম্পানীতে জব করি, বেতন ১২ হাজার টাকা।ওভার টাইম মিলিয়ে ১৫ হাজার টাকা পাই। ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে চার জনের সংসার। ঘর ভাড়া, ছেলে মেয়ের পড়ালেখার খরচ, মাসিক বাজার করে আর হাতে টাকা থাকে না।
তার মধ্যে বর্তমানে যা বাজার মূল্য তা দিনদিন আমাদের মতো সাধারনের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারপরও সামনে ঈদ নিজেরা না কিনলেও বাচ্চাদের কিনে দেওয়া লাগে। একটু কমদামে কিনতেই ফুটপাতের দোকানগুলোতে আসাসোনারগাঁও টেক্সটাইল মিলে চাকরি করা আরেক ক্রেতা কাওসার বলেন, যে টাকা আয় তা দিয়ে সংসার চালানোই কষ্টের। তারপরও ঈদ আসলে সবার জন্য কিছু কেনা লাগে।বাচ্চার জন্য দুইটা টপস কিনেছি। ২৫০ টাকা করে পাঁচ শথ টাকা নিয়েছে। দেখতে প্রায় একই রকম পোশাক যদি ব্র্যান্ডের থেকে নিতাম তাহলে একেকটা ১৫০০ টাকা করে পড়ে যেত।আরেক ক্রেতা বলেন, কাপড়ের মান ভালো আছে। অনেক সময় ভালো পাওয়া যায়, অনেক সময় ডিফেক্ট পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়-মার্কেট ও ফুটপাতের কাপড়ের কোয়ালিটি প্রায় একই। কিন্তু মার্কেটে দোকান সাজানো দেখে মনে হয় গর্জিয়াস। কিন্তু আসলে মানটা এখানে ভালো।এক নারী ক্রেতা বলেন, আগের তুলনায় এ বছরের দামটা একটু বেশি মনে হচ্ছে। তারপরও পরিবারের জন্য কিনতে হবে। দাম তুলনামূলক কম হওয়ায় মধ্যম আয়ের ক্রেতারা ফুটপাতমুখী হচ্ছেন বলে জানান সিটি কর্পোরেশন সংলগ্ন ফুটপাতের বিক্রেতারা।
এক বিক্রেতা জুলহাস বলেন, মার্কেটে দোকান ভাড়া বেশি। আমাদের এখানে দোকান ভাড়া লাগেনা। তাই আমরা একটু কম দামে বিক্রি করি। অপর এক বিক্রেতা বলেন, বিভিন্ন বয়সী ক্রেতা আসেন এই ফুটপাতের দোকানগুলোতে। সবাই কমদামে কিনতে পারে এখান থেকে।দিকে নগরীর চকবাজারের অভিযাত বিপণী বিতান জাহানারা মার্কেটের দোকান মালিক মিলন মল্লিক জানান, ঈদের এখনও ২০ দিন বাকি রয়েছে। কিছু কিছু ক্রেতা দেখতে আসছে।
আবার কেউ কিনছে। আজকে মোটামুটি কিছু ক্রেতা এসেছে। ঈদ ঘনিয়ে আসলে ক্রেতার সংখ্যা বাড়বে। তবে গত দুথবছর করোনায় পুরাই লোকসান গুনতে হয়েছে।দোকান ভাড়া ও কর্মচারীদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হয়েছে। এ বছর সেই লোকসান পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করেন এ ব্যবসায়ী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

ক্রেতাশূন্য শপিং মল বরিশালে জমজমাট ফুটপাতের ভাসমান ব্যবসা

আপডেট সময় : 06:11:58 pm, Wednesday, 13 April 2022