Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন 

বরিশালে ভোক্তা অধিকারে অভিযোগ দিয়ে নতুন ফোন পেলেন গ্রাহক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:07 pm, Tuesday, 12 April 2022
  • 162 বার পড়া হয়েছে

বরিশালে ভোক্তা অধিকারে অভিযোগ দিয়ে নতুন ফোন পেলেন গ্রাহক

মনির হোসেন ,বরিশাল ব্যুরো।।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দিয়ে নতুন ফোন পেলেন গ্রাহক। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।

তিনি জানান, গ্রাহক বা ক্রেতার সু-নির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে ভিভো মোবাইল কোম্পানির উপস্থিতিতে গতকাল সোমবার (১১ এপ্রিল) শুনানি অনুষ্ঠিত হয়।

এসময় কোম্পানির প্রতিনিধি প্রতিশ্রুত সেবা ঠিকভাবে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ক্রেতাকে নতুন একটি ফোন দেওয়ার প্রস্তাব দেয়। এতে ক্রেতা সম্মতি দিলে ভোক্তা অধিকারের মধ্যস্থতায় ক্রেতাকে নতুন ফোন দেওয়া হয়।

পাশাপাশি সেবা দেওয়ার ক্ষেত্রে ক্যাশ ম্যামো দিতে ও লিখিত রাখার জন্য কোম্পানির প্রতিনিধিকে বলা হলে, তিনি তাতে প্রতিশ্রুতবদ্ধ হন। এদিকে অভিযোগ সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর বরিশাল জেলা জজ কোর্টের এ্যাডভোকেট মাসুদ হাওলাদার নগরীর বগুড়া রোডস্থ স্মার্ট ফোন সেন্টার থেকে প্রায় ১৫ হাজার টাকা মুল্যমানের ‘ভিভো’ ব্রান্ডের একটি মোবাইল সেট ক্রয় করেন। কিন্তু এর তিনদিন পরই সেটটিতে ত্রুটি দেখা দেয়।

তিনি বিক্রেতার কাছে গেলে তারা তাকে ভিভো কোম্পানির কাস্টমার কেয়ারে যাওয়ার পরামর্শ দেন। সেই মোতাবেক ওই আইনজীবী নগরের সদর রোডস্থ ফাতেমা সেন্টার নামক ভবনে অবস্থিত কাস্টমার কেয়ারে গিয়ে গ্যারান্টির শর্তানুযায়ী সেটটি পরিবর্তন করে দেওয়ার দাবি জানান।

কিন্তু সেখানে কর্তব্যরত কর্মচারীরা তাতে কর্ণপাত না করে কিছু সময় পরে সেটটি ফেরত দিয়ে জানান ত্রুটির সমাধান হয়ে গেছে। এরপরও সেট কেনার ৫ মাসের মধ্যে সেটটিতে আরও তিনবার একই ত্রুটি দেখা দেয়।

চতুর্থবার ত্রুটি নিয়ে গেলে ভিভোর কাস্টমার কেয়ারের কর্মচারীরা এটি আর সমাধান করতে পারবে না বলে ক্রেতাকে জানিয়ে দেন। ২৮ ফেব্রুয়ারি মোবাইল সেটটিতে আবারও সমস্যা দেখা দিলে সেটি নিয়ে ওই আইনজীবী স্মার্ট ফোন সেন্টারে যান। সেখানে কর্মরত ভিভো কোম্পানির কর্মচারী সাব্বির ও দোকান মালিক আল অমিন তাকে মোবাইল সেটের সমস্যা সমাধানে রাজি হননি।

ভিভো মোবাইল সেট কোম্পানি ও বিক্রেতার কাছ থেকে এভাবে হয়রানি হয়ে ৩ মার্চ ক্রেতা মাসুদ হাওলাদার ভোক্তা সংরক্ষণ অধিকারের বরিশাল জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ‘ভিভো’ মোবাইল সেট কোম্পানির বিরুদ্ধে নোটিশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়।
সে অনুযায়ী ভিভো মোবাইল সেট কোম্পানির বরিশালের উপ-মহাব্যবস্থাপক রুহুল আমিন, সার্ভিসিং সেন্টারের প্রতিনিধি ও মোবাইল সেট বিক্রেতা প্রতিষ্ঠান স্মার্ট ফোন সেন্টারের স্বত্বাধিকারী আল আমিন ১১ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ে উপস্থিত হন। এসময় শুনানিতে উভয় পক্ষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

বরিশালে ভোক্তা অধিকারে অভিযোগ দিয়ে নতুন ফোন পেলেন গ্রাহক

আপডেট সময় : 07:15:07 pm, Tuesday, 12 April 2022