Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাজীপুর সিটির তিন কর্মকর্তার নামে ৮২ লাখ টাকা আত্মসাতের মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:44:38 pm, Thursday, 7 April 2022
  • 251 বার পড়া হয়েছে

গাজীপুর সিটির তিন কর্মকর্তার নামে ৮২ লাখ টাকা আত্মসাতের মামলা

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে ৮২ লাখ ৩৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১- এ মামলা করেন। বিবাদীরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে. এম. রাহাতুল ইসলাম (৬১), হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম (৫১) (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত) এবং সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমান (৬১)।

দুদক সূত্রে জানা গেছে, প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সাতটি চেকের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের সরকারি তহবিল থেকে ৮২ লাখ ৩৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের অভিযোগে ওই তিনজনের নামে মামলা হয়ে সাতটি প্রকল্পে স্বাক্ষর জাল করে আসামিরা এই টাকা আত্মসাৎ করেছেন। প্রকল্পগুলো হলো-(১) হিমারদিঘী আশরাফ এর বাড়ির পিছন হতে নিজাম উদ্দিন রোডের শেষ প্রান্ত পর্যন্ত আর.সি.সি ড্রেন নির্মাণ প্রকল্প, (২) গাছা রোডে ঢাকা-ময়মনসিংহ রাস্তা হতে বঙ্গবন্ধু কলেজ পর্যন্ত রাস্তায় এইছবি.বি ও কার্পেটিং মেরামত প্রকল্প, পূর্ব আরিচপুর সুলতানের বাড়ি হতে নজরুল ইসলাম এর বাড়ি হয়ে রাশেদ শিকদার বাড়ি হয়ে কুদ্দুসের বাড়ি হয়ে তুরাগ পর্যন্ত, (৩) পূর্ব আরিচপুর নজরুল ইসলামের বাড়ি হতে আসমার দোকান পর্যন্ত এবং পূর্ব আরিচপুর আলমগীর ও হেমায়েতের বাড়ি হতে শাহীনের বাড়ি পর্যন্ত স্নাবসহ আর.সি.সি ড্রেন ও সি.সি রাস্তা নির্মাণ কাজ, (৪) ২০১৪-১৫ অর্থবছরে টঙ্গী বাজার পাথর ফ্যাক্টরি রাস্তায় আর.সি.সি ড্রেন ও সি, সি মেরামতকরণ, (৫)২০১৪-১৫ অর্থবছরে শহীদ সুন্দর আলী রোডে (তুসোকা হইতে এস.এস স্টীল মিল) পর্যন্ত আর সি, সি ড্রেন নির্মাণ কাজ,(৬) ২০১৬-১৭ অর্থবছরে মরকুল শিলমুল সংযোগ রাস্তা থেকে মোস্তফার বাড়ির রাস্তার গাইড ওয়াল ও মাটি ভরাট কাজ, ( ৭) এস এইচ এন্টারপ্রাইজ।

মামলার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে. এম. রাহাতুল ইসলাম এবং সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ছায়েদুর রহমানের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে সাময়িক বরখাস্তকৃত হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম দুদকের তদন্তের বিষয়টি স্বীকার করেছেন। পেছন থেকে কেউ এসব করাচ্ছে এমন দাবি করলেও কে বা কারা তা বলতে অপারগতা জানিয়ে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করেন নজরুল ইসলাম।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল, যে কারণে দুর্নীতি করে কেউ পার পায়নি। গাজীপুর সিটি করপোরেশনে ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

গাজীপুর সিটির তিন কর্মকর্তার নামে ৮২ লাখ টাকা আত্মসাতের মামলা

আপডেট সময় : 03:44:38 pm, Thursday, 7 April 2022