Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ সার্চিং অপারেটরকে অব্যহতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:50 pm, Wednesday, 30 March 2022
  • 269 বার পড়া হয়েছে

তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ সার্চিং অপারেটরকে অব্যহতি

রফিকুল ইসলাম এ টি, তজুমদ্দিন প্রতিনিধি।।

তজুমদ্দিনে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণে অফিস সহকারী ও সাচিং অপারেটরের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষনিক বুধবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় লোকজন বিতরণ কেন্দ্রেই উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা কোন রুপ তদন্ত ছাড়াই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সার্চিং অপারেটরকে অব্যাহতির আদেশ দেন। এতে মুল অভিযুক্তকে বাদ দিয়ে অন্যএকজনকে শাস্তি দেয়ায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা হতে মহিলা কলেজ কেন্দ্রে উপজেলার চাঁদপুর ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। তজুমদ্দিন অফিসের লোকবল কম থাকায় এসব কার্ড বিতরনের জন্য লালমোহন উপজেলা নির্বাচন অফিসের সহকারী আবু বকর সিদ্দিক ও সার্চিং অপারেটর মোঃ সজলকে দায়িত্বে রাখা হয়। কার্ড বিতরণকালে তারা বিভিন্ন অজুহাতে সাধারন মানুষের কাছ থেকে কোন রিসিট ছাড়াই ২শ থেকে ৩শ টাকা করে আদায় করছিলেন। এসময় এ ঘটনার প্রতিবাদ করে কোন সুরাহা না পেয়ে উপজেলার তালুকগ্রামের মোস্তাফিজ, হাসিনা বেগম ও নেছার উদ্দিন নামের তিন জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মৌখিক অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তিনি বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেন। পরে বিকেল ৫টার পূর্বে জেলা নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত এক চিঠিতে সার্চিং অপারেটর মোঃ সজলকে অব্যাহতির আদেশ দেন।

উপজেলা ৩নং চাঁদপুর ইউনিয়নের তালুক গ্রামের হাসিনা বেগম বলেন, আমি সোমবার কার্ড নিতে আসলে টাকার জন্য কার্ড দেয়া হয়নি। পরে আজ কোন রিসিট ছাড়া ২৫০ টাকা দিয়ে স্মার্ট কার্ড নেই। পরে কর্মকর্তার কাছে অভিযোগ জানাই।

একই এলাকার মোস্তাফিজ অভিযোগ করেন, অফিসের লোকজন বখশিসের কথা বলে সবার কাছ থেকে টাকা আদায় করেছে। এ বিষয়ে দুজনের ব্যাপারে আমরা অভিযোগ করলেও শুনেছি একজনকে শাস্তি দিয়ে অন্যজনকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খশরু গাজী জানান, অভিযোগের ভিত্তিতে জেলা কর্মকর্তাকে অবহিত করি। পরে তিনি খোজ-খরব নিয়ে সার্চিং অপারেটরকে অব্যাহতি প্রদান করেন। তবে, অফিস সহকারীর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত এই কার্যক্রমে তাকে আর সংযুক্ত রাখা হচ্ছে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

তজুমদ্দিনে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ সার্চিং অপারেটরকে অব্যহতি

আপডেট সময় : 07:27:50 pm, Wednesday, 30 March 2022