Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

লক্ষ্মীপুরে ব্রিজ ধ্বসে শিক্ষার্থী সহ ৬ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:22:40 am, Thursday, 14 November 2024
  • 182 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ব্রিজ ধ্বসে শিক্ষার্থী সহ ৬ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালের ওপরের পাকা ব্রিজটি পানির তীব্র স্রোতে ধ্বসে পড়ায় কলেজের শিক্ষার্থী এবং আশপাশের ছয় গ্রামের প্রায় লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসী জানান- ১৯ মিটার দৈর্ঘের এই ব্রিজটি প্রায় ৪০ বছর আগে রহমতখালী খালের ওপর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর নির্মিত করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায়  ব্রিজটির অনেকটাই নড়বড়ে ছিল। বর্ষার শুরু থেকেই রহমতখালী খালে তীব্র স্রোত বয়ে চলে। সাম্প্রতিক পানির স্রোতের গতি আরো বেড়ে যায়। স্রোতের তোড়ে পুরোনো ব্রিজটির ভীত দুর্বল হয়ে পড়ে। গত রোববার বিকেলে হঠাৎ ব্রিজের দক্ষিণাংশ সড়কসহ ব্রিজটির মাঝামাঝি পর্যন্ত ধসে পড়ে। এতে চলাচল বন্ধ হয়ে যায় লাখো মানুষের।
কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান- ব্রিজটি ধসে পড়ায় উত্তর অংশের শিক্ষার্থীরা কলেজে আসতে পারছে না। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর- রাজাপুর- রামকৃষ্ণপুর- চরশাহী ইউনিয়ন হয়ে নোয়াখালী- লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের সঙ্গে এসব এলাকার অন্তত ১০ হাজার শিক্ষার্থীসহ লাখো মানুষ প্রতিনিয়ত যাতায়াত করতেন এ ব্রিজ দিয়ে। বর্তমানে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন।
লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন- রহমতখালী খালে তীব্র স্রোতে ব্রিজটি ধসে পড়েছে। জনগুরুত্ব বিবেচনায় এখানে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন ব্রিজ নির্মাণ ও সাময়িক চলাচলের বিকল্প ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

লক্ষ্মীপুরে ব্রিজ ধ্বসে শিক্ষার্থী সহ ৬ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে।।

আপডেট সময় : 09:22:40 am, Thursday, 14 November 2024