
তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার হোমনার দূর্ঘাপুর গ্রামে নিজ বাড়ির মসজিদের পাশে চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুবদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব সরকার। গতকাল রবিবার সকাল ১০ টায় দড়িচর মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় ।এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্টীয় মর্যাদা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।মরহুমের জানাযায়-স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে কাউসার আহমেদ- উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক -জহর- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. আজিজুর রহমান মোল্লা-সদস্য সচিব মো. মহিউদ্দিন-পৌর বিএনপির সদস্য সচিব মো. শাহ আলম,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলমগীর সরকার-আবদুল আজিজ সাব মিয়া চেয়ারম্যান-পৌর বিএনপির সিনিয়র যুগ্ন- আহবায়ক আবদুল লতিফ-যুগ্ন- আহবায়ক ছানা উল্লাহ সরকার- ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা- মফিজুল ইসলাম গনি- সাবেক ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান-বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও আবুল কাশেম প্রধান- গিয়াস উদ্দিন মাষ্টার- মো. সেলিম কাউসার ও সাবেক মেম্বার ইসহাক প্রমুখ।
উল্লেখ,তিনি গত শনিবার রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-। মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন।

























