অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজ্জামেল হক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। সংবিধান ৪ টি মূল নীতির মধ্যে ১টি হলো সকল ধর্মের সমান অধিকার। আওয়ামীলীগ সরকার সকল ধর্মের সমান অধিকার দিয়েছে। শিমুলচালা গিরেন পাগলার ধামে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রী এ সব কথা বলেন।
অনেক ই বিশ্বাস করেন গিরেন পাগলার কাছে গেলে তাদের মনের বাসনা পূর্ণ হয়। তাই তো ভক্তরা ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন, বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, বোয়ালী ইউনিয়নে চেয়ারম্যান আফজাল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ।























