
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের বাছাবো গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ আহত ৫ জন। এঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে,সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের বাছাবো গ্রামে মোবাইল কে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ এমদাদুল হক এর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে মারধর, সহ ৫টি ঘর-বাড়ি ভাংচুর করে। প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ভুক্তভোগীরা জানান। অভিযোগ সূতে জানাযায়, ৫ ই এপ্রিল আনুমানিক রাত ১০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে আওলাদ হোসেন গং এর নেতৃত্বে ৭/৮ জন মিলে দেশীয় অস্ত্রে নিয়ে এ হামলা চালায়, এতে এমদাদুল ইলিয়াস, ওবাইদুল, আখিঁ গুরুতর আহত হয় ।

























