Dhaka , Thursday, 26 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হাতীবান্ধায় পুলিশের হাতকড়া নিয়ে চম্পট: ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে জঙ্গল থেকে ফের ধরা চুরির আসামি দাওয়াত পাননি বীর প্রতীক আজিজুল হক: সাংস্কৃতিক কর্মীদের তীব্র ক্ষোভ ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী গুরুতর আহত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাউজানের কদলপুর এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী রিভলবার ও ০২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি

সুন্দরগঞ্জে ডিম ব্যবসায়ীদের দোকানে প্রশাসনের অভিযান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:18:07 pm, Tuesday, 22 October 2024
  • 105 বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে ডিম ব্যবসায়ীদের দোকানে প্রশাসনের অভিযান।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
    
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে নির্ধারিত ডিমের বাজারদর ঠিক রাখার জন্য খামারি- পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময়সহ তাদের দোকানে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গত তিনদিনের ব্যবধানে গাইবান্ধা জেলার অন্যতম ডিমের পাইকারি বাজার নামে পরিচিত সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের তিনজন ডিম ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। সেই সাথে ওই গ্রামের ডিম উৎপাদনকারি খামারি- পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে সোমবার মতবিনিময় করেছেন উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন। মতবিনিময় সভায় তাদের সর্তক করা হয়েছে। তারপরও সরকারি বাজারদর তোয়াক্কা না করে অনেক ব্যবসায়ী বেশি দরে ডিম বিক্রি করছেন। অনিয়মের কারণে যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন সাইফুল ইসলাম ৫ হাজার টাকা- কামাল হোসেন ২ হাজার টাকা ও ইউসুফ মিয়া ২ হাজার টাকা। 
         
জানা গেছে- সরকারিভাবে নির্ধারিত ডিমের বাজারদর খামারিদের বিক্রি ১০.৫৮ টাকা- পাইকারি ১১.০১ টাকা এবং খুচরা ১১.৮৭ টাকা। তবে বিভিন্ন বাজারে  ডিম বিক্রি হচ্ছে ১২ হতে ১২.৫০ টাকা।
খামারি আবু বক্কর সিদ্দিক জানান, মুরগীর খাদ্যের দাম অনেক বেশি। সে কারণে সরকারি বাজার দরে ডিম বিক্রি করলে খামারিদের লোকসান গুনতে হবে। ডিমের বাজার কমাতে হলে খাদ্যের দাম কমাতে হবে। তা না হলে খামার বন্ধ করতে হবে। 
           
পাইকারি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান- খামারিরা কমে ডিম বিক্রি না করলে তো তাদের কিছু করার নাই। পরিবাহন খরচ- শ্রমিকদের মজুরি হিসাব করে ডিম বিক্রি করতে হয়। বর্তমানে লাভ তো দুরের কথা আসল নিয়ে টানাটানি চলছে। কারণ ১০০ ডিমের মধ্যে ১০ হতে ১৫টি ডিম নষ্ট হয়ে যায়।
সুন্দরগঞ্জ বাজারের ব্যবসায়ী কেশব চন্দ্র জানান- এক হালি ডিম বিক্রি করে এক হতে দুই টাকা লাভ হয়। তারপর অনেক নষ্ট ডিম বের হয়। হিসাব করে দেখা যায় ডিম বিক্রি করে কোন লাভ হয় না। শুধুমাক্র ক্রেতাদের মন রক্ষায় ডিম বিক্রি করতে হচ্ছে।  
উপজেলা নিবার্হী অফিসার জানান- সরকারি বাজার দর ঠিক রাখার জন্য প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। ডিম উৎপাদকারিদের আবেদন সমুহ উপর মহলে জানানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।

সুন্দরগঞ্জে ডিম ব্যবসায়ীদের দোকানে প্রশাসনের অভিযান।।

আপডেট সময় : 02:18:07 pm, Tuesday, 22 October 2024