Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে ভারতে নিয়ে যায় বিএসএফ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:58:25 pm, Wednesday, 16 April 2025
  • 90 বার পড়া হয়েছে

সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে ভারতে নিয়ে যায় বিএসএফ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী -বিএসএফ-। পড়ে তারা  হাসিবুল আলম ওরফে হাসিনুর ইসলাম -২৪- নামে এক যুবকের চোখে গুলি করে ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনায় ওই সীমান্তে ও এর আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

তবে এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক ইতোমধ্যে মারা গেছেন এবং তাকে মৃত অবস্থায় ভারতে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার -১৬ এপ্রিল- দুপুরে ঘটা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী । বুধবার সন্ধ্যায় ওসি মাহামুদুন-নবী দৈনিক আজকের বাংলাকে বলেন, “এখনও ঘটনাস্থলেই আছি। আজ বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ জানিয়েছে যে আহত বাংলাদেশি যুবক ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আগামীকাল-বৃহস্পতিবার- ৪ টায় আরেকটি পতাকা বৈঠকের সময় যুবককে হস্তান্তর করা হবে বলে জানান্য বিএসএফ।“

অন্যদিকে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ  ৬১, বিজিবি ব্যাটালিয়নের সিইওকে ফোন করলে তিনি কলটি রিসিভ করেননি। দায়িত্বশীল কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে ওই সীমান্তের ৮৯৪নং মেইন পিলার এর ৬ এস নম্বর সাব পিলারের কাছে হাসিবুলসহ কয়েকজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে একটি জমিতে ঘাস কাটছিলেন। সেই সময় ভারতের শীতলকুচির -নগর সিঙ্গিমারী ক্যাম্পের- বিএসএফ এর টহল দল আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর তারা হাসিবুল ওরফে হাসিনুরকে ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিএসএফ তাদের গাড়িতে তোলার সময় এই বাংলাদেশি যুবকের চোখে গুলি করে। তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বলে প্তাকা বৈঠকে জানায় বিএসএফ। আহত হাসিবুল ওরফে হাসিনুর ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা অভিযোগের সুরে বলেন, “তাকে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাংলাদেশের অভ্যন্তরেই তিনি মারা যান।

 এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি- এর দায়িত্বশীল কারও সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে ভারতে নিয়ে যায় বিএসএফ

আপডেট সময় : 08:58:25 pm, Wednesday, 16 April 2025