
মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
ফরিদপুরের সালথায় এক তরুণীকে উত্ত্যক্তের জের ধরে বখাটেদের চাকুর আঘাতে কাসেম বেপারী -২৮- নামের এক যুবক খুন হওয়ার ঘটনাকে পুঁজি করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদসহ ২৯ জনের নাম উল্লেখ করে একটি লুটপাট ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এক নারী ।
এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও ১০- ১৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার -২১ অক্টোবর- সালথা থানায় এ মামলাটি দায়ের করা হয়।
উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ফরিদা বেগম নামের এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান- আজ সোমবার মামলাটি দায়ের করা হয়েছে। যার মামলা নং-১০।
এর আগে এ মামলায় রবিবার -২০ অক্টোবর- দিবাগত গভীর রাতে সালথার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
তবে চাঁদাবাজি ও লুটপাট মামলার প্রধান আসামি বিএনপি নেতা খায়রুল বাশার আজাদ গাঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি যৌথবাহিনী।
আজাদের বিরুদ্ধে বিএনপির দলীয় নাম ভাঙিয়ে ও কেন্দ্রীয় পদ স্থগিত এক বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ রয়েছে।
এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ। তবে বারবারই বিএনপি নেতা খায়রুল বাশার আজাদ এর বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন আজাদ। তার বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেন।
ফরিদপুর সহকারী পুলিশ সুপার -নগরকান্দা-সালথা- সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল বলেন- সালথায় একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখকরে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বাকিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।

























