Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

সাভার আশুলিয়ায় এইচএসসি পাস চিকিৎসকের অপারেশনে প্রসূতির মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:14 am, Monday, 7 October 2024
  • 174 বার পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় এইচএসসি পাস চিকিৎসকের অপারেশনে প্রসূতির মৃত্যু।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
   
আশুলিয়ায় ভুল অপারেশনে পারভিন আক্তার নামের এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার -৬ অক্টোবর- দুপুরে কোনাপাড়া কলাবাগান এলাকায় নিউ পপুলার হসপিটালে এ ঘটনা ঘটে। পারভিন আক্তার রাজবাড়ী সদরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দীঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

ঘটনার পর উত্তেজিত স্বজনরা আটকে রাখেন চিকিৎসককে। পরে জানা যায় তিনি চিকিৎসক নন- তবে ৭০টির বেশি অপারেশন করেছেন। অভিযুক্ত চিকিৎসক আতিকুর রহমান গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিএমডিসি ওয়েবসাইটে তার রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করলে অন্য একজনের ছবি ও নাম আসে। তাও ২০০৩ সালে মেয়াদ শেষ হয়েছে। 
স্বজনরা জানায়, দুপুরে আশুলিয়ার নিউ পপুলার হসপিটালে প্রসূতি নারীকে ভর্তি করা হয়। মোবাইল ফোনে ডেকে আনা হয় নিয়মিত চিকিৎসক আতিকুর রহমানকে। পরে অপারেশন চলাকালে রুম থেকে হঠাৎ করে বেরিয়ে যান তিনি। এ সময় স্বজনদের জানানো হয় রোগী গুরুতর। তবে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে পেরে আটকে রাখে চিকিৎসককে। এ সময় মৃত্যুর পরেও স্বজনদের বিষয়টি না জানিয়ে কথিত চিকিৎককে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আমরা আটকে রাখি। বাড়ির কাছে হওয়ায় এই হাসপাতালে অপারেশন করাতে আসে। কিন্তু ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করায় পারভিন মারা গেছেন। তারা এর বিচার চায়। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) অভিযুক্ত আতিকুর রহমানকে হাসপাতালে আটকে রাখা হয়েছে। তিনি জানান, এর আগে তিনি অনেক সিজারিয়ান অপারেশন করেছেন। কিন্তু এই রোগীর ক্ষেত্রে তার পেটেই অপারেশনের আগে থেকেই রক্তক্ষরণ হয়। ফলে তিনি স্ট্রোক করে পরবর্তীতে মারা যান। তার কোনো ভুল ছিল না। এ ছাড়া দীর্ঘ ১৫ বছর তিনি রেজিস্ট্রেশন নবায়ন করেন না। তাই সেটা বিএমডিসির ওয়েবসাইটে দেখাচ্ছে না। 
চিকিৎসক কি না- জানতে চাইলে আতিকুর রহমান জানান, এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। অন্য একজনের আইডি ব্যবহার করেন। এই হাসপাতালে তিনি ৪০টির বেশি অপারেশন করেছেন। 
হাসপাতালের মালিক মজিবুর রহমান জানান, আতিকুর রহমান ভুয়া ডাক্তার কি-না, জানা নেই। যারা ডিউটি ডাক্তার আছেন তাদের কাগজপত্র জমা নেওয়া হয়। কিন্তু তাকে কল করে আনা হয়। তাই কাগজপত্র নেওয়া হয়নি। এখন আইনগতভাবে যা হওয়ার হবে। পালিয়ে যেতে সাহায্য করার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। 
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

সাভার আশুলিয়ায় এইচএসসি পাস চিকিৎসকের অপারেশনে প্রসূতির মৃত্যু।।

আপডেট সময় : 05:57:14 am, Monday, 7 October 2024