Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:07:25 pm, Monday, 7 October 2024
  • 163 বার পড়া হয়েছে

সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ।।

মোঃ মনির মন্ডল সাভার।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গা উৎসব।
এই উৎসবকে ঘিরে ইতিমধেই পূজা মণ্ডপের সকল ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে। তবে দু-একটি মণ্ডপে চলছে আলোকসজ্জা ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে খুশির আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায় পাড়ায়।
এ বছর শিল্পাঞ্চলখ্যাত সাভার ও আশুলিয়া এলাকায় ১৮৮টি পূজামণ্ডপে এই শারদীয় উৎসব পালিত হতে যাচ্ছে ।
এর মধ্যে সাভার মডেল থানাধীন এলাকায় ১০৬টি ও আশুলিয়া থানাধীন এলাকায় ৮২টি পূজা মণ্ডপ রয়েছে।
সোমবার সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সবগুলো পূজা মণ্ডপের সকল ধরনের কাজ শেষ হয়ে গেছে। তবে দু-একটি মণ্ডপে চলছে আলোকবাতি ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের কাজ। সব মিলিয়ে শারদীয় উৎসব পালনে প্রস্তুত সাভারের ১৮৮ পূজা মণ্ডপ।
আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারাল পাড়া স্বর্গীয় গুরু দোয়াল পলানের আঙিনা সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি শ্রী গোপাল পালান জানান, তারা দুই যুগেরও অধিক সময় ধরে এই পূজামণ্ডপে শারদীয় উৎসব পালন করছেন। এ বছরও সকল দলমত নির্বিশেষে এই স্বর্গীয় গুরু দোয়াল পলায়ন আঙিনা সর্বজনীয় দুর্গা মন্দিরে সকল ধরনের বা সকল ধর্মের মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশা করেন। মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সেই সাথে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ ও আশুলিয়ার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকার বলেন- পূজার যে ব্যাপারটা বা পূজা উদযাপন উপলক্ষ্যে যে আতঙ্ক থাকে সেটা আমরা কখনো কোন বছরে ফেইস করি না। আমাদের এখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদের থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়ে থাকি। তাছাড়া পূজা শুরু হওয়ার দিন থেকে শেষ পর্যন্ত আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে থাকি।
তিনি আরও বলেন, আমি যেহেতু আশুলিয়া থানার দায়িত্ব প্রাপ্ত আছি। সেহেতু আমাদের আশুলিয়া থানার অন্তর্গত ৮২টি পূজামণ্ডপের প্রত্যেকটির খোঁজখবর আমি নিয়ে দেখেছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা ঘটার সম্ভাবনা নেই।
ঢাকা জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন বলেন, সাভারে এ বছর ১৮৮টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা রয়েছে। এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবীও আছে। আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে এবারের শারদীয় উৎসব সার্বজনীন রূপ পাবে।
ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ইতিমধ্যে পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বছর আনসার-পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরাও পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ।।

আপডেট সময় : 02:07:25 pm, Monday, 7 October 2024