
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প উদ্বোধন ও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ইভটিজিং প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সহযোগিতার আশ্বাস।

























