Dhaka , Friday, 18 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০ জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান আইনশৃঙ্খলা ও সুশাসনে গুরুত্ব দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ: বরিশালে বিশেষ সভা অনুষ্ঠিত গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির পাইকগাছায় ডব্লিউএফপি’র সড়কে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ পাইকগাছায় লবণাক্ত পানি রোধে গোলটেবিল নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে পাওনা পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবে পদায়ন চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা বিরোধী দলের লংমার্চ ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনা সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন মাদারীপুরে আলোচিত আইভি হত্যার এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই:- মেয়র ডা. শাহাদাত হোসেন এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার চাকসুর উদ্যোগে চবিতে প্রকাশিত হলো আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’ সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম

সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:49 pm, Monday, 14 September 2026
  • 8 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

সাইবার অপরাধ, অনলাইন বুলিং এবং ডিজিটাল মাধ্যমে হয়রানি প্রতিরোধে করণীয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে সংসদ সদস্য হেলেন জেরিন খান, টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬, অনলাইন বুলিং প্রতিরোধ এবং সাইবার অপরাধ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আইআরআই প্রতিনিধিরা তাদের চলমান যুব নেতৃত্ব উন্নয়ন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা বিষয়ক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা বলেন, সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচারের কারণে তরুণ ও রাজনৈতিক কর্মীদের একটি অংশ অনলাইনে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত নীতি এবং কার্যকর আইনগত সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা—দুই বিষয়কেই গুরুত্ব দিচ্ছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বিধিনিষেধের মধ্যে নাগরিকের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গঠনমূলক সমালোচনার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন বা অশালীন বক্তব্যকে এক করে দেখার সুযোগ নেই।

মন্ত্রী জানান, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে গত দুই মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যমকর্মী, জ্যেষ্ঠ সম্পাদক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে। ডিজিটাল পরিসরে শালীনতা নিশ্চিত করার পাশাপাশি নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই সংশোধিত আইনের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ এবং নিরাপদ ডিজিটাল পরিসর গড়ে তুলতে দেশি-বিদেশি অংশীজনদের ইতিবাচক পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল: মোনাফ সিকদারসহ ১৩ জনের নামে মামলা, অজ্ঞাত ৫০-৬০

সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার

আপডেট সময় : 08:16:49 pm, Monday, 14 September 2026