
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
চুরি, গরু চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র, মাদক, জুয়া, নারী নির্যাতন, মারামারি ও পারিবারিক সহিংসতা রোধে মাগুরার শ্রীপুরের আমলসার ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় শ্রীপুর থানার উদ্যোগে আমলসার মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এই সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২নং আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদিন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মমিন শেখ স্থানীয় যুবদল নেতা জামাল শেখ, সেচ্ছাসেবকদল নেতা মুকাদ্দেস শেখ, আমলসার ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর মোঃ ফুরকান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা আল হাদী শামীমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অফিসার ইনচার্জ শাহিন মিয়া বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না ,মব সৃষ্টি করে কারোর উপরে হামলা করে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধীকেও শাস্তির আওতায় আনা হবে। যেকোনো অপরাধের তথ্য থানা পুলিশকে জানাবেন,আমরা তথ্য দাতার পরিচয় গোপন রেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আলোচনা সভায় উপস্থিত সকল বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা শান্ত রাখতে
থানা পুলিশকে সহযোগিতা করা এবং চুরি, গরু চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র, মাদক, জুয়া, নারী নির্যাতন, মারামারি ও পারিবারিক সহিংসতা রোধে পুলিশের জোরালো ভূমিকা রাখার দাবি জানান।























